বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬
২৯ শ্রাবণ ১৪৩৩
পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বিজয়পুর’ ব্যাংকিং ক্যাম্পেইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ১৩.০৮.২০২৬ ১:৫৯ এএম |

  পূবালী ব্যাংকের  ‘ক্যাশলেস বিজয়পুর’  ব্যাংকিং ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল ব্যাংকিং সেবার প্রসার এবং ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে কুমিল্লার বিজয়পুর বাজারে পূবালী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘ক্যাশলেস বিজয়পুর’ শীর্ষক এক ব্যাংকিং ক্যাম্পেইন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট ) এস আর সুপার মার্কেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী (পিএলসি) ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো: মাইনুল ইসলাম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পূবালী (পিএলসি) ব্যাংকের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ধুর্জটি প্রসাদ ভট্টাচার্য, জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা আক্তার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২ নং বারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের, বিজয়পুর বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ মজুমদার, বিজয়পুর মহিলা কলেজের অধ্যক্ষ আবু নোমান মো: হিফজুর রহমান, সৌদিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো: দুলাল, রিদয় এন্ড নিলয় এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো: দিদারুল ইসলাম প্রমুখ। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি, বিজয়পুর বাজার শাখার ব্যবস্থাপক সৈয়দ হাসান কবির। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দ্রুত ও সহজ আর্থিক সেবা নিশ্চিত করতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবায় আরও বেশি সম্পৃক্ত করতে পুবালী ব্যাংক ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে আসছে।
ক্যাম্পেইনে ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা ও পণ্য সম্পর্কে গ্রাহকদের অবহিত করা হয়। এর মধ্যে ছিল বাংলা কিউআর (ইধহমষধ ছজ), পাই ব্যাংকিং (চর ইধহশরহম), ডেবিট ও ক্রেডিট কার্ড, এটিএম, সিআরএম, সিডিএম এবং মার্চেন্ট পস (গবৎপযধহঃ চঙঝ) সেবা। পাশাপাশি ক্যাশলেস লেনদেনের সুবিধা, নিরাপত্তা ও ব্যবহারবিধি সম্পর্কে উপস্থিত ব্যবসায়ী ও গ্রাহকদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজয়পুর বাজার শাখার সম্মানিত গ্রাহক,ব্যবসায়ী, পূবালী ব্যাংক পিএলসি কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কনিষ্ঠ কর্মকর্তা মো: আব্দুর রহমান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২