শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
কুমিল্লা সিটিতে অটো-মিশুকের লাইসেন্সদিতে আবেদন শুরু
৩১ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে; ফি ২০০ টাকা
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৫২ এএম আপডেট: ০৯.০৮.২০২৬ ২:০২ এএম |


 কুমিল্লা সিটিতে অটো-মিশুকের  লাইসেন্সদিতে আবেদন শুরু নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার অটো ও মিশুক মালিক এবং চালকদের জন্য লাইসেন্স প্রদানের কার্যক্রম শুরু করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
শনিবার (৮ আগষ্ট) সিটি কর্পোরেশনের প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না বলে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অটো/মিশুক মালিক লাইসেন্স এবং চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদানের সব কার্যক্রম অনলাইনে সম্পন্ন হবে। নির্ধারিত শর্তাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। এ জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের অটো রিকশা লাইসেন্স ব্যবস্থাপনা সিস্টেম চালু রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। একজন ব্যক্তি বা পরিবার থেকে সর্বোচ্চ একটি মালিক/ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। একাধিক লাইসেন্সের জন্য আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।
আবেদনের সময় জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি, সম্প্রতি তোলা আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, নাগরিক সনদ এবং অটো/মিশুক ক্রয়ের বৈধ রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে আপলোড করতে হবে। প্রতিটি আবেদনের জন্য ২০০ টাকা আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। অনলাইনে নির্ধারিত পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে এবং সফলভাবে পেমেন্ট সম্পন্ন হলে ফিরতি এসএমএস দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সব ধরনের কাগজপত্র যথাযথভাবে যাচাই করা হবে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরবর্তী সময়ে প্রতিবছর নবায়ন করতে হবে।
ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবেদনকারীদের জন্য বিশেষ শর্ত রয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণ গ্রহণকারী চালকদের মধ্য থেকে যারা পরবর্তীতে ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হবেন, তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে।
এ ছাড়া সরকার কর্তৃক সময় সময় জারিকৃত ও প্রচলিত সংশ্লিষ্ট বিধি-বিধান ও নির্দেশনা প্রযোজ্য হবে। নির্ধারিত ফির বাইরে কোনো ধরনের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেলে আবেদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য পড়পপবধংুনরশব.মড়া.নফ ঠিকানা দেওয়া হয়েছে। অনলাইন পোর্টালটিতে বর্তমানে কুমিল্লা সিটি কর্পোরেশনের অটো রিকশা লাইসেন্স ব্যবস্থাপনা সিস্টেম চালু রয়েছে।  
নগরীতে অটো-মিশুক নিয়ন্ত্রণ ও লাইসেন্সিং কার্যক্রম নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এর আগেও বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালেও নগরীর যানজট নিয়ন্ত্রণের লক্ষ্যে মিশুক ও রিকশার নিবন্ধন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২