শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
কালভার্টে পানি প্রবাহে বাঁধার অভিযোগ তদন্তে এসিল্যান্ড
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১:৫২ এএম আপডেট: ০৯.০৮.২০২৬ ২:০১ এএম |



 কালভার্টে পানি প্রবাহে বাঁধার  অভিযোগ তদন্তে এসিল্যান্ডচৌদ্দগ্রাম প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে কালভার্টের মুখে মাটি ভরাট করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সরেজমিন পরিদর্শন করেছেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী। শনিবার বিষয়টি দেখে কৃষক ও এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।
জানা গেছে, উপজেলার চিওড়া ইউনিয়নের চরপাড়া এলাকায় একটি কালভার্টের সম্মুখভাগে মাটি ভরাট করে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাবুল মিয়া নামের এক ব্যক্তি। ফলে আশ-পাশের জমির পানি ঠিকমত প্রবাহিত না হওয়ায় কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকাবাসী ও ভুক্তভোগী কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে শনিবার সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ সাফকাত আলী সরেজমিন পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। পরবর্তীতে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) নং ধারার অধীনে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাবুল মিয়াকে জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা স্বীকার করেন। বাবুল মিয়া আগামী ১১ আগষ্ট মঙ্গলবারের মধ্যে কালভার্টের সম্মুখভাগের প্রতিবন্ধকতা সরিয়ে পানি চলাচলে স্বাভাবিক প্রবাহ সচল রাখবে বলে এসিল্যান্ডের নিকট অঙ্গীকার করেন। অন্যথায়, বাবুল মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় কয়েকজন কৃষক বলেন, অভিযোগ পেয়ে এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত বাবুল মিয়াকে প্রতিবন্ধকতা সরাতে আগামী ১১ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে। এতে আমরা খুশি।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২