বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১২:৪৯ এএম |



রাজশাহীর পুঠিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকভর্তি মহিষ লুটের ঘটনা ঘটেছে। ট্রাকভর্তি ১৯টি মহিষ লুট করেছে ডাকাতরা। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া এলাকার মধ্যবর্তী মহাসড়কে এ ঘটনা ঘটে।
ডাকাতরা একটি ড্রাম ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড সৃষ্টি করে মহিষবাহী ট্রাকের গতিরোধ করে। পরে ট্রাকের চালক, সহকারী ও সঙ্গে থাকা আরও দুজনকে জিম্মি করে সিরাজগঞ্জে নিয়ে গিয়ে একটি পাটক্ষেতে হাত-পা ও মুখ বেঁধে ফেলে রেখে যায়। এ ঘটনায় বুধবার (০১ জুলাই) বিকাল ৫টার দিকে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে। মামলার বাদী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা মহিষ ব্যবসায়ী গোলাপ নবী।
মামলার এজাহার থেকে জানা গেছে, রাজশাহী অঞ্চলের কয়েকজন ব্যবসায়ী সিলেট থেকে ১৯টি মহিষ কিনে ট্রাকে করে রাজশাহীর সিটি হাটে নিয়ে আসছিলেন। পুঠিয়া উপজেলার তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে ১০-১৫ জনের ডাকাত দল একটি ড্রাম ট্রাক দিয়ে মহিষবাহী ট্রাকের পথরোধ করে।
এরপর ডাকাতরা ট্রাকের চালক, চালকের সহকারী এবং সঙ্গে থাকা আরও দুজনকে মারধর করে হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে জিম্মি করে। পরে মহিষবোঝাই ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চার জনকে সঙ্গে করে সিরাজগঞ্জের কাচিকাটা টোলপ্লাজার আগে একটি পাটক্ষেতে ফেলে রেখে যায়। ভুক্তভোগীরা পরে নিজেদের বাঁধন খুলে মুক্ত হন এবং মহিষের মালিকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে গোলাপ নবী বাদী হয়ে পুঠিয়া থানায় মামলা করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘মহিষের মালিকদের একজন গোলাপ নবী এ ঘটনায় থানায় মামলা করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে।’













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২