বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫
ইসমাইল নয়ন।।
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ২১.০৬.২০২৬ ১:৫২ এএম |

ব্রাহ্মণপাড়ায় পুলিশের  বিশেষ অভিযান:  ইয়াবাসহ গ্রেপ্তার ৫ কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরির মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (২০ জুন) ভোর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে এবং তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে ১ নম্বর মাধবপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মাধবপুর স্কুলের পশ্চিম পাশের একটি বাড়ি থেকে ৬৪০ পিস ইয়াবাসহ মোঃ রফিকুল ইসলাম (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ওই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে।
পৃথক আরেকটি অভিযানে এসআই মোহাম্মদ জালাল উদ্দিন কসবা থানার রানীআয়া এলাকার চুরির মামলার পলাতক আসামি মোঃ ইনজামুল হক ওরফে ইনজামুল হাসানকে (২১) গ্রেপ্তার করেন।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ মুছা ও এএসআই মোঃ কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তরা হলেন- মনগোছ গ্রামের মোঃ জুয়েল মিয়া (২৯) ও উত্তর চান্দলা গ্রামের মোঃ সিরাজুল ইসলাম (৫৫)। তাঁদের উভয়কে মাদক সেবনের অপরাধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া চারিপাড়া গ্রামের মাইন উদ্দিনকে (৩৩) একই অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে দণ্ড দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "মাদক নির্মূল ও অপরাধ নিয়ন্ত্রণে থানা পুলিশের এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।"















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২