বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
যুব কাফেলার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
যুবসমাজকে ইসলামের সুশিক্ষায় উদ্বুদ্ধ করার আহ্বান
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫৯ এএম |


ইসলামী মূল্যবোধ ও নৈতিক শিক্ষার মাধ্যমে যুবসমাজকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে সম্পন্ন হলো ‘বাংলাদেশ ইসলামী যুব কাফেলা’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জের একটি রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মাওলানা ছফিউল্লাহ মাহমুদী। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা সাইফুল ইসলাম মাহমুদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মাওলানা মোবারক হোসাইন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান সিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা নাদিম সারোয়ার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, প্রচার সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, সহ-প্রচার সম্পাদক খলিলুর রহমান, সাহিত্য সম্পাদক মাওলানা আজিজুর রহমান, অর্থ সম্পাদক আবু সাইম, সহ-তালিম সম্পাদক মাওলানা মজিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক গোলাম হাক্কানী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মাহাবুবুল আলম এবং সহ-শিক্ষা সম্পাদক মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ১৪ বছর ধরে বাংলাদেশ ইসলামী যুব কাফেলা দেশ ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সময়ে যুবসমাজকে নৈতিক অবক্ষয় ও বিপথগামিতা থেকে দূরে রাখতে ইসলামের সঠিক সুশিক্ষার কোনো বিকল্প নেই। তরুণদের আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় ব্যক্ত করা হয়। সবশেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২