বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্সের বার্ষিক সাধারণ সভা
ডা. সাইফুল্লাহ বাপ্পী সভাপতি, নুরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত
রণবীর ঘোষ কিংকর
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১২:৫৯ এএম |


কুমিল্লার চান্দিনা আল আমিন এতিমখানা কমপ্লেক্সের ২৩ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ওই সভা হয়। এসময়  চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পী কে সভাপতি এবং পৌর যুবদলের সাবেক আহবায়ক হাজী নুরুল ইসলাম মুন্সী কে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট আল আমিন এতিমখানা কমপ্লেক্সের নুতন পরিচালনা পরিষদ গঠন করা হয়। নব-নির্বাচিত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটি ঘোষণা করেন- কমিটি নির্বাচনের রিটার্নিং অফিসার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আকতার।
সাধারণ সভায় চান্দিনা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব এবিএম সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন- কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন। এতিমখানা কমপ্লেক্সের সুপার মাওলানা দ্বীনুল ইসলাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার পরিচালনা গভানিং বডির সভাপতি মাওলানা নুরুল ইসলাম হেলালী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান আশরাফী, রানীচড়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোশারফ হোসেন, মাওলানা খাইরুল ইসলাম ফরাজী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি নেতা অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়া, হাজী শাহ আলম, পৌর জামায়াত নেতা আবুল হাসেম, কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী দল সদস্য সচিব ফজলুল ছাত্তার, চান্দিনা পৌর ওলামা দল আহ্বায়ক মাওলানা ফয়েজ উল্লাহ হেলালী প্রমুখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সুইডেনকে নিয়ে নেদারল্যান্ডসের ছেলেখেলা
বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২