শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
মুরাদনগরে খাস জমি উদ্ধার: মুক্ত হলো আড়াইকোটির সরকারি রাস্তা, স্বস্তিতে স্কুলশিক্ষার্থীরা
মো. হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:৩১ এএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১:৪৫ এএম |




 মুরাদনগরে খাস জমি উদ্ধার:  মুক্ত হলো আড়াইকোটির সরকারি  রাস্তা, স্বস্তিতে স্কুলশিক্ষার্থীরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বোরারচর বাজারে উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বুধবার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর মৌজার এক নম্বর খাস খতিয়ানের বিএস ১১৩ নম্বর দাগভুক্ত এই সরকারি রাস্তার জায়গাটি দখলমুক্ত করা হয়।
দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারি এই জায়গাটি অবৈধভাবে দখল করে দোকানপাট নির্মাণ তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল। বোরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি দখল হয়ে থাকায় সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হতো। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত শেষ করে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব হাসান খান দৈনিক কুমিল্লার কাগজকে জানান, উদ্ধারকৃত ভূমির বর্তমান বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত জায়গাটি যাতে পুনরায় দখল না হয় সে বিষয়ে নিয়মিত নজরদারি রাখা হবে। পাশাপাশি সরকারি ভূমি দখল সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে জানাতে স্থানীয়দের আহ্বান জানান তিনি।
প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা ভবিষ্যতে আর কোনো প্রভাবশালী যেন এই রাস্তা দখল করতে না পারে, সেজন্য স্থায়ী নজরদারির দাবি জানায়।
উচ্ছেদ অভিযান চলাকালে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ওয়াসিম আকরাম, সংশ্লিষ্ট ভূমি সহকারী কর্মকর্তা এবং পুলিশের একটি দল উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২