নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার ঝাকুনীপাড়া নবদিগন্ত জনকল্যাণ সংস্থার স্থায়ী অফিস ও
নবযাত্রা পাঠশালার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকেলে
কুমিল্লার আদর্শ সদর ঝাকুনীপাড়ায় এ উদ্বোধনী অুষ্ঠান পূর্ব আলোচনা সভা ও
উদ্বোধনী অুষ্ঠান আয়োজিত হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী।
অনুষ্ঠানে
বক্তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এ
ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিশু-কিশোরদের শিক্ষার
প্রসারে নবযাত্রা পাঠশালা কার্যকর ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন
তারা।
উল্লেখ্য ঝাকুনীপাড়া নবদিগন্ত জনকল্যাণ সংস্থা নারী ও শিশু
উন্নয়ন, মননশীলতা, শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি সহ নানান সামাজিক ও
স্বেচ্চাসেবামূলক জনকল্যাণমূখী কাজ করে আসছে।
বাখরাবাদ গ্যাস
ডিস্ট্রিবিউশনের সাবেক ডিজিএম মমতাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেনি আলিমউদ্দিন জোবেদা কলেজের সহকারী অধ্যাপক মোঃ
জসীম উদ্দিন,বাজগড্ডা রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিম
খান রাজু।
অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিরা
সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ
ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
