কুমিল্লা
মহানগর বিএনপি নেতা, এফপিএবি কুমিল্লা জেলা শাখার সভাপতি ও লাইফ
ইন্স্যুরেন্স এসোসিয়েশন কুমিল্লা জেলার প্রাক্তন সভাপতি মোস্তাফিজুর রহমান
বাবুল (৫৬) গত বৃহস্পতিবার দুপুর ২ ঘটিকার সময় রাজধানীর এভার কেয়ার
হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি
স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল
শুক্রবার (১৯ জুন) দুপুর ২ ঘটিকার সময় নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া
ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন
(কুমিল্লা-৬) সদর আসনের সংসদ সদস্য জননেতা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা
উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু,
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো.
ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিম, বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, বিএনপি নেতা নিজাম
উদ্দিন কায়সার প্রমুখ।
তাঁর জানাজায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাহাবুবুল হক খন্দকার, কুমিল্লা সদর দক্ষিণ
পৌরসভার সাবেক প্রশাসক বীরমুক্তি যোদ্ধা মো. নূরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী,
মহানগর দক্ষিণ থানা বিএনপির সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক সোহেল
মজুমদার, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান,
লালমাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু, সাবেক
কাউন্সিলর শাহ আলম মজুমদার, মো. খলিলুর রহমান মজুমদার, হারুনুর রশিদসহ
কুমিল্লা মহানগর, কুমিল্লা সদর দক্ষিণ, আদর্শ সদর উপজেলা ও লালমাই উপজেলা
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলসহ বিএনপি অংঙ্গ সংগঠনের
বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক
সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহণ করেছেন। তাঁর মৃত্যুতে
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ
করেছেন।
