শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
উন্নয়ন সমাবেশে এমপি মনিরুল হক চৌধুরী
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
তবে সেটা কার্যক্রম করবে কিনা- তার আচরণের উপর নির্ভর করবে
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:০৪ এএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১:৪৫ এএম |


তারেক রহমান যাকে প্রার্থী  দিবে সে-ই আমাদের প্রার্থী নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী। কিন্তু সেটা কার্যক্রম করবে কিনা সেটি তার আচরণের উপর নির্ভর করবে। মনে করেন আমরা ভোটার আমাদেরকে খুশি রাখার চেষ্টা করতে হবে, অপমান করলে হবে না। আমাদেরকে ছোট বানাইয়েন না। কথা দিলাম, নতুন এলাকায় কাউকে পয়সা দিতে হবে না। কুমিল্লার উন্নয়ন যার কাছে হবে, কুমিল্লার সমৃদ্ধি যার কাছে নিরাপদ -তাকে আমরা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসবো। জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। নির্বাচনী কৌশল প্রার্থী কিভাবে হবে এসব পরে চিন্তা করব। আমাকে না জানিয়ে কোন প্রার্থীর পক্ষে গেলে আমি মনে করব আপনি আমার বিরুদ্ধে গেছেন। 
সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী গতকাল সন্ধ্যায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ত্রৈমাসিক উন্নয়ন পর্যালোচনার লক্ষ্যে উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
সমাবেশে মনিরুল হক চৌধুরী এমপি নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সাথে থাকার আহ্বান জানান। সমৃদ্ধ কুমিল্লার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। 
মনিরুল হক চৌধুরী এমপি তার বক্তব্যের শুরুতে কুমিল্লার উন্নয়নে অবহেলা হয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, কুমিল্লার চারপাশে নগরায়ন হয়ে গেছে। উত্তর ছাড়া দক্ষিণ-পশ্চিম পূর্বে সবদিকে নগরায়ন হয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের সময় থেকেই একটি উদ্যোগ চলছিল নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করার। কিন্তু সে সময় কিছু কুশীলবের কারণে এটি হয়নি। জনতার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এবং আমরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পাওয়ার পরই দ্রুত সময়ের মধ্যে আমরা নগর উন্নয়ন কর্তৃপক্ষ পেয়েছি। ৮৮ সালে আমি যখন এমপি ছিলাম সে সময় ৩০ কোটি টাকা দিয়েছিলো কুমিল্লা নগরী ড্রেনগুলো পাকা করার জন্য। এটার নাম ছিল কুমিল্লা মাঝারি শহর প্রকল্প। এটা হয়ে গেল কুমিল্লা গজবি শহর প্রকল্প। একটা প্রকল্প বাস্তবায়িত হয়নি মাঝখানে ড্রেনগুলো বন্ধ হয়ে গেছে। আমি আজ প্রশ্ন করতে চাই, আমি সরকারের কাছে বলতে চাই -৮৮ সালে কুমিল্লা পৌরসভার মধ্যে কারা কাজ নিয়েছিলেন, যে কাজগুলো না করার কারণে কিংবা সঠিকভাবে না করার কারণে ড্রেন বন্ধ হল? যেই ড্রেন বন্ধ হওয়ার কারণেই এখন আধা ঘন্টা বৃষ্টি হলেই দেড় ঘন্টা পানি ভেসে থাকে। আজকে এটার জন্য দরকার ছিল কুমিল্লা ওয়াসা। আমরা এই ওয়াসা অনুমোদন করেছি। গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী এটি অনুমোদন করেছেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২