শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সৌহার্দ্যরে পিছনে শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত
মোঃ এমদাদ উল্যাহ
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০১ এএম আপডেট: ২০.০৬.২০২৬ ১:২৮ এএম |


  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সৌহার্দ্যরে পিছনে শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রাবাহী বাস সৌহার্দ্যরে পিছনে শ্যামলীর ধাক্কায় আলমগীর হোসেন নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। নিহত আলমগীর হোসেন(৪৮) পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়নপুর গ্রামের মরহুম আবদুল করিম মৃধার ছেলে। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন। 
পুলিশ জানায়, শুক্রবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস মহাসড়কের হাড়িসর্দার এলাকায় হঠাৎ কোনো ধরনের সংকেত ব্যবহার না করে বাম পাশে থামানোর চেষ্টা করে। এ সময় পেছনে থাকা শ্যামলী এন.আর ট্রাভেলসের যাত্রীবাহী বাস সৌহার্দ্য বাসটিকে ধাক্কা দেয়। এতে উভয় বাসের ক্ষতিসাধণ ও শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন, হাড়িসর্দার এলাকায় দুইটি বাসের সংঘর্ষে এক সুপারভাইজার নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২