বহুল
প্রচারিত দৈনিক কুমিল্লার কাগজপত্র পত্রিকার প্রথম পাতায় বুধবার
“চৌদ্দগ্রামের একমাত্র মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘একই কক্ষে দুই
শ্রেণীর শিক্ষার্থী’ পাঠদান ব্যাহত” শিরোনামে সংবাদ প্রকাশের পর
বৃহস্পতিবার ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন
ইউএনও শাহাদাৎ হোসেন। বেলা বারটায় বিদ্যালয় পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা
মৎস্য কর্মকর্তা লতিফুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর
মোস্তফা কামাল, ফালগুনকরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক ছালেহা আক্তার।
পরিদর্শনকালে ইউএনও শাহাদাৎ হোসেন ‘একই
কক্ষে দুই শ্রেণীর শিক্ষার্থী’র উপস্থিতি দেখে দুঃখ প্রকাশ করেন। এ সময়
তিনি শৈশবের স্মৃতিতে ফিরে শিক্ষার্থীদের সাথে খোশগল্প করে তাদের মতামত
জানেন। পরে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন। এছাড়াও
শিগগিরই তিনি শিক্ষা অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে শ্রেণী কক্ষ
সংকট সমাধানের বিষয়ে যোগাযোগ করবেন বলে আশ^স্ত করেন।
