কুমিল্লার
লাকসাম থানা পুলিশ একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.
দেলোয়ার হোসেন (৪১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই যুবক
উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন গ্রামের মো রুহুল আমিনের ছেলে।
বৃহস্পতিবার
(১৮ জুন) দুপুরে তাঁকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে
পাঠিয়েছে। ওইদিন ভোর রাত পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম
থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোড থেকে তাঁকে
গ্রেপ্তার করেন।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার
লাইলী ওই আসামীকে গ্রেপ্তার এবং কুমিল্লার কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত
করেছেন।
লাকসাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো.
দেলোয়ার হোসেন ২০২২ সালের একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী। দীর্ঘ
বছর ধরে ওই যুবক পালিয়ে থাকার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে পৌরশহরের দৌলতগঞ্জ বাজারের ব্যাংক রোড থেকে তাঁকে গ্রেপ্তার
করেন।
এই ব্যাপারে আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় লাকসাম থানার অফিসার
ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান গ্রেপ্তারকৃত ওই যুবক মাদক
মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
ওসি জানান, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত
ওই আসামীকে দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানোর সত্যতা নিশ্চিত করে বলেন,
মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। এ ক্ষেত্রে পুলিশের জিরো টলারেন্স ঘোষণা
রয়েছে।
