শনিবার ২০ জুন ২০২৬
৬ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা বিআরটিএ কার্যালয় পরিদর্শনে এমপি মনির চৌধুরী
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:৩১ এএম আপডেট: ১৯.০৬.২০২৬ ১:৪৪ এএম |



 কুমিল্লা বিআরটিএ  কার্যালয় পরিদর্শনে  এমপি মনির চৌধুরীকুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও মহানগর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লা বিআরটিএ কার্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ে যান এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের জন্য সরকারের ক্ষতিপূরণ কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে জানতে চান। এ সময় বিআরটিএ কর্মকর্তারা জানান, ২০২৩ সাল থেকে এ পর্যন্ত কুমিল্লা অঞ্চলে সড়ক দুর্ঘটনায় নিহতদের ২১৯টি পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।
এছাড়া কুমিল্লা বিআরটিএর নতুন ভবন নির্মাণের বিষয়েও আলোচনা হয়। এমপি মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন এবং বিআরটিএ চেয়ারম্যানকে নতুন ভবন নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে অবহিত করার কথা জানান।
তিনি দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা বিআরটিএর নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও মানসম্মত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে তিনি বিআরটিএর সেবার মানোন্নয়ন এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
৫-৬ টি ভালো দল না পেলে বিপিএল আয়োজন করবে না বিসিবি
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬৭০
অবশেষে পুলিশের পোশাক চূড়ান্ত করে গেজেট প্রকাশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে
তারেক রহমান যাকে প্রার্থী দিবে সে-ই আমাদের প্রার্থী
কুমিল্লায় গ্রেপ্তার শিবির নেতার পক্ষে দাঁড়ানোদুই এপিপির নিয়োগ বাতিল
কুমিল্লায় মাদক মামলায় কারাবন্দি যুবদলকর্মীর মৃত্যু
৬ মাসের মধ্যে চালু হচ্ছে কুমিল্লার সেই বিশেষায়িত শিশু হাসপাতালটি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২