শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুরগির খামার থেকে বৃদ্ধ বাবাকে ঘরে তুললেন ইউএনও
দায়িত্বহীন সন্তানদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:২০ এএম |


কুমিল্লার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামে ছয় সন্তানের জনক এক অসহায় বৃদ্ধকে প্রতিবন্ধী সন্তানসহ মুরগির খামারে মানবেতর জীবনযাপন করতে দেখে তাৎক্ষণিক মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি। একই সঙ্গে বাবা-মায়ের ভরণপোষণে অবহেলা করলে সংশ্লিষ্ট সন্তানদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) স্থানীয় কয়েকজন সাংবাদিকের প্রতিবেদনের সূত্র ধরে বিষয়টি ইউএনওর নজরে আসে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের বসবাসের অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও দেখতে পান, নিজস্ব বসতভিটা ও ঘর থাকা সত্ত্বেও ওই বৃদ্ধ তার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে একটি মুরগির খামারে বসবাস করছেন। অন্যদিকে তার ছেলে ও পুত্রবধূরা পৃথক ঘর ও ভবনে অবস্থান করলেও বৃদ্ধ বাবা ও প্রতিবন্ধী সন্তানের যথাযথ দেখভাল করছেন না।
বিষয়টির সত্যতা পাওয়ার পর ইউএনও আসাদুজ্জামান রনি তাৎক্ষণিকভাবে বৃদ্ধ বাবাকে তার নিজ ঘরে থাকার ব্যবস্থা করে দেন। পাশাপাশি পরিবারের সদস্যদের ডেকে বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় ইউএনও বলেন, “বাবা-মায়ের ভরণপোষণ ও দেখভালের দায়িত্ব সন্তানের। কেউ যদি এ দায়িত্ব পালনে অবহেলা করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ইউএনওর এই মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী মনে করছেন, এ ধরনের পদক্ষেপ পরিবার ও সমাজে বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা আরও বলেন, বৃদ্ধ ও তার প্রতিবন্ধী সন্তানের দুর্দশার খবর প্রকাশের পর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ মানবিক প্রশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২