শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুড়িচংয়ে যুবদল নেতা রাশেদের মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকলমাদক ব্যবসায়ী গ্রেফতারের দাবিতে মানববন্ধন
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:২০ এএম |


বৃহস্পতিবার ১১ জুন বিকেলে কুমিল্লার বুড়িচং কুমিল্লা - সালদা সড়কের  বাকশীমূল ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং  সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের এবং বিভিন্ন  শ্রেণি পেশার লোকজনের দাবী শীর্ষ মাদক ব্যবসায়ী ও ক্রস ফায়ারের আসামী জসিম উদ্দিন কর্তৃক মিথ্যা বানোয়াট  মামলা দিয়ে  বাকশীমূল  ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ মিনহাজ কে  হয়রানির প্রতিবাদে এবং মাদক সম্রাট জসিম উদ্দিনসহ সকল মাদক ব্যাপারী কে অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিশাল মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
উল্লেখ্য মাদক সম্রাট উপজেলার রাজাপুর ইউনিয়নের পাইকোঠা গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়  ক্রস ফায়ারের পলাতক আসামি ছিল। সরকার পতনের পর আবার ও জসিম উদ্দিন তার দলবল নিয়ে মাদক ব্যবসা নির্বিঘ্নে নেমেছে। আইন শৃঙ্খলা বাহিনী কে সে বৃদ্ধা আঙুল দিয়ে অবৈধ মাদক ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তার অবৈধ মাদক ব্যবসা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড এবং  তাকে সহ সকল  মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা  বলেন। এছাড়া  বক্তারা আরও  বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিকল্প নেই।
আরও বক্তব্য রাখেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন,সহসভাপতি  মহন মিয়া,  বিএনপি নেতা মোশাররফ হোসেন মাষ্টার, দুলাল মিয়া, মানিক মিয়া, নাসির উদ্দীন, ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজাহান, সদস্য সচিব  ইঞ্জিনিয়ার মোঃ মাহাবুব আলম, যুবদল নেতা টিটু, মীর মামুন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, নাসির উদ্দীন, সোহেল, বাহাউদ্দিন, ইমন হোসেন, মোশাররফ হোসেন, আল আমিন, ফারুক আহমেদ, ফারুক হোসাইন ২, ইউনিয়ন ছাত্র দলের নেতা  সাগর আহমেদ রাজ, নেতা রাসেল, জাহিদুল, সুমন, নাজমুল, ইফাত প্রমূখ।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২