শুক্রবার ১২ জুন ২০২৬
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজা উদ্ধার, পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেফতার ২
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১:২০ এএম |



ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সাথে নিয়মিত মামলার এক পলাতক আসামি ও জিআর পরোয়ানাভুক্ত আরও এক আসামিসহ মোট দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১১ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শামীম হোসেন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ নুর-আল আহসান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের বাগড়া-কুমিল্লা সড়কের মানরা ব্রিজ সংলগ্ন আরাগাঙ্গা খালের উত্তর পাড়ে ডাক্তার মতিনের বাড়ি যাওয়ার কাঁচা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি চটের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
এদিকে থানার অপর একটি অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। থানার এসআই ডিএমএ মজিদ অভিযান চালিয়ে মাদক মামলার (মামলা নং-৩২(৫)২৬) পলাতক আসামি গিয়াসকে (৩৮) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত গিয়াস উপজেলার দক্ষিণ তেতাভূমি (৪নং ওয়ার্ড) এলাকার আবুল মিয়ার ছেলে।
এছাড়া এএসআই রতন কুমার মল্লিকের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে জিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। সোহেল মিয়া উপজেলার ১নং মাধবপুর ইউনিয়নের মিরপুর (সরকার বাড়ী) এলাকার মৃত গদু মিয়ার ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ফুটবল মহাযজ্ঞ শুরু
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চৌদ্দগ্রামে প্রতিপক্ষের ইটের আঘাতের শিশুসহ আহত ৩
'দেবিদ্বার- চান্দিনা- মুরাদনগর' হামের হটস্পট
নগর ভবন স্থানান্তরে একমত নয় জামায়াত
তারেক রহমানের নেতৃত্বে পার্লামেন্টে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে-কাজী নাহিদ
বরুড়া বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২