শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা বিমানবন্দর এলাকায় ভূমি জটিলতা নিরসনে ১৩ গ্রামের বাসিন্দাদের বিক্ষোভ-মানববন্ধন
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১:২৫ এএম |



 কুমিল্লা বিমানবন্দর এলাকায়  ভূমি জটিলতা নিরসনে ১৩ গ্রামের  বাসিন্দাদের বিক্ষোভ-মানববন্ধননিজস্ব প্রতিবেদক: কুমিল্লা বিমানবন্দর-সংলগ্ন ১৩ গ্রামের দীর্ঘদিনের ভূমিসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মসূচির এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধের পর ফের সড়কের পাশে মানববন্ধন করেন।

বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নিজ ঘরে পরবাসী পরিষদের স্থানীয় বাসিন্দারা মহাসড়কের পদুয়ার বাজার অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পরিবহনচালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
 কুমিল্লা বিমানবন্দর এলাকায়  ভূমি জটিলতা নিরসনে ১৩ গ্রামের  বাসিন্দাদের বিক্ষোভ-মানববন্ধন
বিক্ষোভকারীরা জানান, বিমানবন্দর-সংলগ্ন এলাকার ভূমির মালিকানা, কর আদায় এবং চলাচলের রাস্তা ব্যবহারের বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছে। একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
অবরোধ চলাকালে স্থানীয় বাসিন্দা মীর হোসেন অভিযোগ করেন, তাদের পূর্বপুরুষদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে রাখা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের চলাচলের রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চান। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো সমাধান হচ্ছে না।
আরেক বাসিন্দা মাহবুব মজুমদার বলেন, ব্রিটিশ আমল থেকে এই জমি আমাদের মালিকানাধীন। তাহলে আমরা কেন অন্য কোনো কর্তৃপক্ষকে কর দেব? আমরা এই সমস্যার একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান চাই।
'নিজ ঘরে পরবাসী' পরিষদের মূখ্য সমন্বয়ক আশিক চৌধুরী বলেন, আমরা নিজ ভূমিতে অনেকটা পরাধীন অবস্থায় আছি। আমরা ১৩ টা গ্রামের মানুষ ভূমি সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান চাই। 
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনার মাধ্যমে ভূমিসংক্রান্ত বিরোধের স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অবরোধের ফলে সৃষ্ট যানজটের বিষয়ে কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। তবে আমাদের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছে। 
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম বলেন, সকাল থেকে আন্দোলনকারীরা মানববন্ধন করে। কেউ কেউ মহাসড়ক অবরোধের চেষ্টা করে, পরে আমরা তাদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছি।
মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপি নেতা এস এ বারী সেলিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, বিএনপি নেতা মাহবুব মজুমদার, নিজ ঘরে পরবাসী পরিষদের আহ্বায়ক ফরিদ উদ্দিন মজুমদার, সদস্য সচিব হাশেম মেম্বার, মূখ্য সমন্বয়ক আশিক চৌধুরী, মনির হোসেন, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম স্বপন মিতুলসহ ১৩ টি গ্রামের কয়েক হাজার এলাকাবাসী।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২