শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৫৬ এএম আপডেট: ০৪.০৬.২০২৬ ১:৪৮ এএম |




 ফাইনালে ভারতকে পেল বাংলাদেশ

শেষ হয়েছে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল পর্বের খেলা। নিজ যোগ্যতায় ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত নারী ফুটবল দল। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী শুক্রবার পরস্পরের বিপক্ষে মাঠে নামবে তারা।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে নামে ভারতের মেয়েরা। পুরো টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল প্রতিপক্ষের গোলবারের দিকে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পাচ্ছিল না। প্রতিবারই তারা খেই হারিয়েছে ভুটানের রক্ষণভাগের কাছে গিয়ে।
অবশেষে ম্যাচের ৫৮তম মিনিটে গোল করেন ননগ্রুম। এই এক গোল লিড ধরে রেখেই জয় নিশ্চিত হয় ভারতের।
এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। ম্যাচের ২৩তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণা চাকমার অলিম্পিক গোলে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধি দল। আর ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করেন সাগরিকা। তাতেই টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে বাংলাদেশ।
এর আগে প্রথম পর্বে একই গ্রুপ ছিল দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও ভারত। সেখানে ভারতের বিপক্ষে পেরে উঠেনি মারিয়া মান্দার বাহিনী। হেরেছিল ৩-০ গোলের বড় ব্যবধানে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২