শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লার স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে--- এমপি মনিরুল হক চৌধুরী
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ০৩.০৬.২০২৬ ১:১৯ এএম |



  কুমিল্লার স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে--- এমপি মনিরুল হক চৌধুরীনিজস্ব প্রতিবেদক: কুমিল্লার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি আদায়ে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,আমরা ঐক্যবদ্ধ থাকি। এ দাবি জোরদার করি। কুমিল্লার স্বার্থে আরও কিছু বিরাট কাজ করতে হবে। কুমিল্লার উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার শহরের বাইরে স্থানান্তরের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন ও আলোচনা চলছে। সরকারের ইতিবাচক মনোভাব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে এখন কুমিল্লাবাসী আশাবাদী। সরকার ইতোমধ্যে কারাগার স্থানান্তরের বিষয়ে সক্রিয়ভাবে চিন্তা করছে এবং সম্ভাব্য স্থান নির্ধারণের উদ্যোগ নিচ্ছে। তাই কুমিল্লার উন্নয়নের প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু কারাগার স্থানান্তর নয়, জেলার আরও গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।কুমিল্লা বিমানবন্দর চালুর বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। সম্প্রতি বিমান প্রতিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। এর আগেও তিনি বিমানমন্ত্রীর সঙ্গে কুমিল্লা বিমানবন্দর থেকে দ্রুত বিমান চলাচল শুরু করার বিষয়ে আলোচনা করেছেন।কুমিল্লার স্বার্থে আমাদের আরও অনেক বড় কাজ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর, বিমানবন্দর চালুসহ জেলার সব ন্যায্য দাবি একে একে বাস্তবায়িত হবে।  তিনি কুমিল্লাবাসীকে উন্নয়ন ও জনস্বার্থের প্রশ্নে বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২