শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় ঝুলন্ত তারের জঞ্জাল অপসারণে কুসিকের নোটিশ, ১৫ দিনের আলটিমেটাম
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ০৩.০৬.২০২৬ ১:১৮ এএম |



 কুমিল্লায় ঝুলন্ত তারের জঞ্জাল  অপসারণে কুসিকের নোটিশ,  ১৫ দিনের আলটিমেটামনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং ঝুলন্ত তারের জঞ্জাল ও বিশৃঙ্খল অবস্থা নিরসনে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক)। শহরের বিভিন্ন সড়ক ও অলি-গলিতে বৈদ্যুতিক পোলে ঝুলে থাকা ক্যাবল টিভি (ডিশ) ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জট সরাতে সংশ্লিষ্ট অপারেটরদের ১৫ কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে তার সুবিন্যস্ত না করলে লাইন কেটে দেওয়াসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছে নগর কর্তৃপক্ষ।
কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ নির্দেশনা জারি করা হয়। নোটিশের অনুলিপি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ বিভাগ ১, ২ ও ৩) এবং সিটি কর্পোরেশনের প্রশাসককে অবহিত করা হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, কুমিল্লা শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলির বৈদ্যুতিক খুঁটিগুলোতে ইন্টারনেট ও ডিশ লাইনের তারের অবস্থা অত্যন্ত নাজুক ও বিশৃঙ্খল। সড়কের ওপর লটকানো অতিরিক্ত তারের জট, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যত্রতত্র ঝুলে থাকা তারের কারণে নগরীর সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।
স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, প্রায়শই ঝড়-বৃষ্টির কবলে পড়ে এসব তার ছিঁড়ে রাস্তার ওপর পড়ে থাকে। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে এবং ইতিমধ্যে একাধিক ছোট-বড় দুর্ঘটনাও ঘটেছে। বিশেষ করে বর্তমান বর্ষা মৌসুমে বৈদ্যুতিক লাইনের সাথে এই ঝুলন্ত তারের ঘর্ষণে বড় ধরনের অগ্নিকাণ্ড ও বজ্রপাতের মতো দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি সিটি কর্পোরেশন, স্থানীয় বাসিন্দা ও সুশীল সমাজের এক সমন্বয় সভায় এই নাগরিক দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্যাবল ও ইন্টারনেট নেটওয়ার্কের তারের জট নিরসন করতে হবে। একই সাথে পরিত্যক্ত সমস্ত ক্যাবল দ্রুত অপসারণ করে সচল লাইনগুলো একসঙ্গে গুচ্ছ বা বান্ডিল আকারে সুবিন্যস্ত করার অনুরোধ জানানো হয়েছে।
সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই জঞ্জাল ও বিশৃঙ্খলা দূর করা না হলে জনভোগান্তি রোধে সিটি কর্পোরেশন নিজে উদ্যোগে এসব ক্যাবল বিচ্ছিন্ন ও অপসারণ করবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরবাসী সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত এর বাস্তবায়ন দাবি করেছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২