শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা ইপিজেডের বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনে আদালতে যাব - বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:৪১ এএম আপডেট: ০২.০৬.২০২৬ ১:১২ এএম |


 কুমিল্লা ইপিজেডের বর্জ্যে  ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য  প্রয়োজনে আদালতে যাব - বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু
বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রী দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। রোববার (৩১ মে) বিকেলে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক খালে ছড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
তিনি বলেন, বাচ্চাদের শারিরীক মানসিক বিকাশে সুস্থ পরিবেশ অত্যন্ত জরুরি। আমাকে আল্লাহ এবং আমার দল যে দায়িত্ব দিয়েছেন তা সুষ্ঠুভাবে পালন করবো।
পরিবেশ মন্ত্রী বলেন, গুংইঙ্গাজুরি খালের পানি টা দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড অথোরিটির সাথে কথা বলবো। তারা কোন মন্ত্রণালয়ের অধিনে তা বিবেচ্য বিষয় না। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা হতে দেয়া যায় না৷ ইপিজেড যেমন দরকার তেমরি সুষ্ঠু পরিবেশও দরকার। 
মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেনো দূষিত না হয় সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পূঙ্খানুপুঙ্খভাবে পালন করবো। আমি যদি দায়িত্ব পালন না করি তাহলে আমিতো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দিবেন। 
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। 
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২