শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
জিদানের ছেলেকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ দল
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ৪:৪০ পিএম |

জিদানের ছেলেকে নিয়ে আলজেরিয়ার বিশ্বকাপ দল
আর্জেন্টিনার গ্রুপসঙ্গী আলজেরিয়ার ২৬ জনের দল ঘোষণা করেছেন ভ্লাদিমির পেতকোভিচ। এই দলে চমক ফ্রান্সের লিজেন্ড জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের অন্তর্ভুক্তি। এছাড়া দলের নেতৃত্বে রয়েছেন রিয়াদ মাহরেজ।
মাহরেজের সঙ্গে দলের অভিজ্ঞতার ঝুলি ভারী করেছেন আলজেরিয়ার রেকর্ড ম্যাচ খেলা ডিফেন্ডার আইসা মান্দি। মিডফিল্ডার নাবিল বেন্তালেজ ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন।
লুকার দলে অন্তর্ভুক্তি বড় ধরনের চমক। গত এপ্রিলে গ্রানাডার হয়ে খেলতে গিয়ে চোয়াল ভেঙে গিয়েছিল তার। গত অক্টোবরে অভিষেকের পর ২৮ বছর বয়সী গোলকিপার ৬ ম্যাচ খেলেছেন।
২০১৪ সালের বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে যাওয়ার পর প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে নামছে। জে গ্রুপে আর্জেন্টিনার বিপক্ষে ১৬ জুন মাঠে নামার আগে নেদারল্যান্ডস ও বলিভিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে।
আলজেরিয়ার বিশ্বকাপ স্কোয়াড 
গোলকিপার: উসামা বেনবত, মেলভিন মাসতিল, লুকা জিদান
ডিফেন্ডার: আশরাফ আবাদা, রায়ান আইত নুরি, জিনেদিন বেলাইদ, রফিক বেলগালি, রামি বেনসেবাইনি, সমীর চেরগুই, জাওয়েন হাজাম, আইসা মান্দি, ওসজেড আমাইন তুগাই
মিডফিল্ডার: হুসেম আওয়ার, নাবিল বেনতালেব, হিশাম বুদাউই, ফারেস শাইবি, ইব্রাহিম মাজা, ইয়াসিন তিতরাউই, রামিস জেরুকি
ফরোয়ার্ড: মোহাম্মদ আমাইন আমুরা, নাদির বেনবুয়ালি, আদিল বুলবিনা, ফারেস গেদজেমিস, আমাইন গুইরি, রিয়াদ মাহরেজ, আনিস হাজ মুসা।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২