শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বকাপের আগ মুহূর্তে ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৮:৫৪ পিএম |

বিশ্বকাপের আগ মুহূর্তে ভিসা জটিলতায় দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা
আসন্ন ফিফা বিশ্বকাপের আর মাত্র ১১ দিন বাকি। ফুটবলের বিশ্বমঞ্চে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত দক্ষিণ আফ্রিকা ফুটবল দল। কিন্তু মেক্সিকো যাওয়ার ঠিক আগ মুহূর্তে ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে পড়েছেন দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। তাতেই থেমে গেছে তাদের মেক্সিকো যাত্রা।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের বিশ্ববাসীর কাছে কৌতুকপাত্র বানানো হচ্ছে।’
দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন (সাফা) এক বিবৃতিতে দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত কোনো তথ্য জানায়নি। তবে দেশটির জাতীয় সম্প্রচারমাধ্যম এসএবিসি পুরো ঘটনাটিকে একটি প্রশাসনিক ব্যর্থতা হিসেবে আখ্যায়িত করেছে।
ক্রীড়ামন্ত্রী সাফার এই কাণ্ডজ্ঞানহীন যাতায়াত ও ভিসা সংক্রান্ত জটিলতাকে অত্যন্ত লজ্জাজনক এবং খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি চরম অবিচার বলে মন্তব্য করেছেন। তিনি সাফাকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার এবং এই বিশৃঙ্খলার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
আগামী শুক্রবার মেক্সিকোর মাটিতে জ্যামাইকার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকার। এরপর আগামী ১১ জুন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে তারা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। উল্লেখ্য, এবারের ৪৮ দলের বর্ধিত কলেবরের বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা।
স্থানীয় সংবাদমাধ্যম টাইমসলসিভ’র প্রতিবেদন অনুযায়ী, দলটিকে রবিবার গভীর রাতে কিংবা সোমবারের মধ্যে মেক্সিকো পাঠানোর জন্য জরুরি ভিত্তিতে মার্কিন (যুক্তরাষ্ট্র) ভিসার ব্যবস্থা করার চেষ্টা চলছে। কারণ, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আটলান্টার মাটিতে, চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। আর সেখানে প্রবেশের জন্য ট্রানজিট বা ভ্রমণের অংশ হিসেবে মার্কিন ভিসার প্রয়োজন।
২০১০ সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে মাঠের সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না তাদের। গত শুক্রবার নিজেদের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে নিকারাগুয়ার বিপক্ষে পেনাল্টি মিস করে ০-০ গোলে ড্র করেছে তারা। এই ড্রয়ের ফলে টানা চার ম্যাচ জয়হীন রয়েছে দলটি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২