শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফিফা বিশ্বকাপ ২০২৬
সালাহর নেতৃত্বে মিশরের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:১৫ পিএম আপডেট: ৩০.০৫.২০২৬ ১০:৩০ পিএম |

সালাহর নেতৃত্বে মিশরের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
 

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের চূড়ান্ত দল ঘোষণা করেছে মিসর। ঘোষিত এই দলের নেতৃত্বে থাকছেন দলে প্রাণভোমরা মোহামেদ সালাহ। এছাড়া ২৬ সদস্যের এই দলে চমক হিসেবে মাত্র ১৮ বছর বয়সী আবদেল করিমকে রেখেছেন মিসরের হেড কোচ হোসাম হাসান।
 
করিমের পাশাপাশি মিশরের আক্রমণভাগের অন্যতম মূল ভরসা হিসেবে থাকছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ওমর মারমুশ, যিনি সদ্য শেষ হওয়া মৌসুমে সিটির হয়ে ৩৬ ম্যাচে ৮টি গোল করেছেন।

বিশ্বকাপের মূল আসর মাঠে নামার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে আগামী ৬ জুন ওহাইওতে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে সালাহ-মারমুশরা। এরপর আগামী ১৫ জুন সিয়াটলে ইউরোপীয় জায়ান্ট বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশরের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জি’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো নিউজিল্যান্ড এবং ইরান।

গোলকিপার: মোহামেদ এল-শেনাওয়ি, মোস্তফা শোবেইব, এল-মাহদি সোলাইমান ও মোহামেদ আলা।
ডিফেন্ডার মোহামেদ আবদেলমোনেম, মোহামেদ হানির, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, আহমেদ ফাত্তুহ, তারেক আলা, রামি রাবিয়া, হামদি ফাথি ও করিম হাফেজ।
 মিডফিল্ডার: মোহামেদ সালাহ, মারওয়ান আতিয়া, আহমেদ মোস্তাফা, মাহমুদ হাসান, ইমাম আশুর, মোস্তাফা আবদেল রউফ, মোহান্নাদ লাশিন, হাইথাম হাসান, মাহমুদ সাবের, ইব্রাহিম আদেল ও নাবিল এমাদ

ফরোয়ার্ড: ওমর মারমুশ ও হামজা আবদেল করিম।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২