গৃহায়ন
ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া
তাহের সুমন এমপি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি জানিয়ে বলেন, আমি
বিশ্বাস করি প্রধানমন্ত্রী এই আগমন পুরো কুমিল্লা জেলার উন্নয়ন সম্ভাবনা ও
অগ্রগতির নতুন দ্বার উন্মোচন করবে। কুমিল্লা একটি সম্ভাবনাময় জনপদ। শিক্ষা
সাহিত্য কৃষি রাজনীতি সহ সবকিছুতেই এই অঞ্চলের মানুষ অগ্রগামী। কিন্তু আমরা
জানি এখনো অনেক উন্নয়ন কাজ বাকি আছে। আমরা মনে করি প্রধানমন্ত্রী হাত ধরেই
বরুড়া হবে একটি মডেল উপজেলা। প্রধানমন্ত্রী আগমনে আমরা কৃতজ্ঞ। কুমিল্লা
বাসীর পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রধানমন্ত্রীর কাছে একটি প্রত্যাশা বলতে চাই, আমাদের কুমিল্লাকে দয়া করে
বিভাগে রূপান্তরিত করেন। কুমিল্লার মানুষ চাইলে বিভাগ নিতে পারত- কিন্তু
স্বৈরাচারী শেখ হাসিনা কুমিল্লা নামে বিভাগ দিতে চান নাই। অন্য নামে বিভাগ
দিতে চেয়েছিল- কিন্তু কুমিল্লার মানুষ সেটিকে ঘৃণা ভরে প্রত্যাখ্যাত
করেছিল। তাই তিনি তখন কুমিল্লাতে বিভাগ দিতে চান নাই। আমরা কুমিল্লা নামেই
কুমিল্লা বিভাগ চাই। আমাদের এই এলাকা কৃষি জনপদ, তাই আমাদের এখানে একটি
কৃষি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত জরুরি। এটি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ারও
প্রতিশ্রুতি ছিল। তিনি আমাদেরকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা
মেডিকেল কলেজ হাসপাতাল দিয়েছিলেন। তখনই কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা উঠেছিল,
এখন সেটি আমরা আপনার মাধ্যমে বাস্তবায়ন দেখতে চাই। কুমিল্লা সদর হাসপাতাল
শহরের একেবারে মাঝখানে কিন্তু একেবারেই জরাজীর্ণ। এটি ১৩০ ব্যাগের হাসপাতাল
এটিকে যদি ২৫০ বেডে উন্নীত করা যায় পুরো শহরবাসী উপকৃত হতো। এই বিষয়
সিদ্ধান্ত আপনার উপরেই ছেড়ে দিলাম প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী
তারেক রহমান তার বক্তব্যে বলেন, জনগণের হলে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে।
যারা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টি
বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।
