শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন মন্ত্রী- এমপিরা
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:২৮ এএম আপডেট: ১৭.০৫.২০২৬ ১:৩৬ এএম |


 প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন মন্ত্রী- এমপিরাতানভীর দিপু। 
চাঁদপুর সফরে যাবার পথে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে মহাসড়কে উপস্থিত ছিলেন কুমিল্লার এমপি মন্ত্রীরাও। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লা নোয়াখালী মহাসড়ক ও পরে কুমিল্লা- চাঁদপুর সড়কে যাবার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরকে অভ্যর্থনা জানান হাজার হাজার নেতাকর্মী। এসময় তাদের নেতৃত্ব সড়কের আশেপাশে যদি আসনগুলো থেকে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীগণ।
পূর্বনির্ধারিত চাঁদপুর সফরে প্রধানমন্ত্রীর বহর সকালে কুমিল্লা জেলায় প্রবেশ করেই দাউদকান্দিতে নেতাকর্মীসহ হাজারো মানুষকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এমপি। এ সময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ড. মারুফ হোসেন। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকায় ১১ টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছালে সেখানে তাকে অভ্যর্থনা জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এমপি। এ সময় প্রধানমন্ত্রী সেখানে গাড়ি থামিয়ে ধর্ম মন্ত্রীর সাথে কুশল বিনিময় করেন। সেখানে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত ও পুরোহিতদের বোনাস প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা শিরোনামে ব্যনার হাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উলু ধব্বনি দিয়ে অভ্যর্থনা জানান হিন্দু ধর্মাবলম্বীরা।
নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল হাতে হাজার হাজার নারী মহাসড়কে দাড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ধানের শীষ হাতে মাথাল মাথায় কাঁধে লাঙ্গল নিয়ে শত শত কৃষক প্রধানমন্ত্রীকে কৃষিকার্ডের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফুলেল শুভেচছা জানান।
এরপর কুমিল্লা চান্দিনা এলাকায় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান কুমিল্লা-০৭ আসন থেকে স্বতন্ত্র হিসেব নির্বাচিত সংসদ সদস্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা আতিকুল আলম শাওন। এসময় সেখানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে সংসদ সদস্য আতিকুল আলম শাওনের সাথেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। 
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় কুমিল্লা নোয়াখালী মহাসড়কের প্রবেশমুখে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান হাজার হাজার নেতা কর্মী। সেখানে কুমিল্লা মহানগরী কুমিল্লা সদর উপজেলার সহ বিভিন্ন ইউনিটের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 
কুমিল্লার নাঙ্গলকোট লালমাই আসাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানান লালমাই এলাকায়। বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের সামনে সকাল থেকেই তিনি নেতাকর্মীদের নিয়ে অপেক্ষা করেন। পরে প্রধানমন্ত্রী এলে সেখানে তিনি মিছিলে মিছিলে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। 
এছাড়া লাকসাম মনোহরগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা জানান মুজাফফরগঞ্জ বাজারে। সেখানে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি দেখে বাস থেকে নেমে পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংক্ষিপ্ত পথসভায় মঞ্চে এমপি আবুল কালাম এর সাথে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদেরকে আরো ধৈর্যশীল ও সংগঠিত হওয়ার আহবান জানান। 
এদিকে বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে পূর্ব নির্ধারিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান পৌছালে সেখানে তাকে স্বাগত জানান কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোঃ আমিনুর রশিদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-২ হোমনা তিতাস আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ইউসুফ মোল্লা টিপু, বিএনপির কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যান্যরা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২