নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার মান ও পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমীতে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কুমিল্লা শিক্ষা বোর্ড, কুমিল্লা অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ভিক্টোরিয়া কলেজ গোশালার চেয়ে কোন অংশে কম নয়।
এমপি মনির চৌধুরী বলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষের একটা পত্র পেয়ে শিক্ষামন্ত্রীর পাশে বসে প্রথম সুযোগেই কাগজ হাতে দিয়েছিলাম। কাগজটা দিয়েই সাথে সাথে শিক্ষামন্ত্রীর এহসানুল হক মিলনের কাছে ধরা খেয়ে খেলাম, এমন ধরা জীবনও আমি খাইনি। তিনি আমাকে সম্মান করেন বিধায় ছেড়ে দিয়েছেন, না হয় পুলিশে দিতে পারতেন। তিনি আমাকে তথ্য দেখালে ভিক্টোরিয়া কলেজ নকলে সেরা। সেসময় শিক্ষামন্ত্রী অপমান বোধ না করলে আমি সাথে সাথেই এখান থেকে উঠে চলে যেতাম। আর দরকার হলে বললে নাকে খত দিয়ে উঠে চলে যেতাম, জীবনে আর কখনো এ ধরনের তদবির করতাম না। তিনি এটা বলেছেন ভিক্টোরিয়া কলেজের সম্পর্কে।
মনির চৌধুরী বলেন, বিভিন্ন বর্ণনায় রাজনৈতিক কারণে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রী শাখার পাশ দিয়ে যেতে হতো, একটি গোশালার চেয়ে অবস্থা ভালো নয় ভিক্টোরিয়া কলেজের। এখানকার যারা ছাত্ররা আছেন তারা দয়া করে আছে। গরিবের কিংবা ধনী ছেলে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে কোন ছাত্রের পড়ালেখা করা উচিত নয়।
তিনি বলেন, ভিক্টোরিয়ার বর্তমান শিক্ষকরা আমাদের কোন নিযুক্ত নন, যারা এখানকার শিক্ষকরা সরকারি বিসিএস দিয়ে হয়েছেন। পরে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের অর্জন ছিল ভিক্টোরিয়া কলেজ এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠান অজিত গুহ কলেজ। তার সব শেষ হয়ে গেছে। গত ১৫ বছরে শেষের অনেক কিছুই শেষ, তবে সবচেয়ে বেশি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।
ভিক্টোরিয়া কলেজ নিয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এমন বক্তব্যের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী এহসানুল হক মিলন এবং কুমিল্লার বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন সচিব।
