মঙ্গলবার ১৭ মার্চ ২০২৬
৩ চৈত্র ১৪৩২
অহংকার (৩)
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১২:০১ এএম আপডেট: ১৭.০৩.২০২৬ ১২:৪০ এএম |


অহংকার (৩)হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী ।।

০৬. চিন্তা চেতনায় অহংকার- অনেক সময় মুখে বা চাল চলনে সুফি ভাব দেখানো এমন অনেক লোক আছে যাদের অহংকার টের পাওয়াটা খুবই কষ্টকর। কিন্তু চিন্তা চেতনায় অহংকার ভাব নিয়েই চলে। যদিও একদিন না একদিন তা প্রকাশ পেয়ে যায়। মনে মনে অন্যের তুলনায় নিজকে শ্রেয় মনে করা এবং অন্যকে তুচ্ছ ও ঘৃণ্য মনে করে বিভিন্ন বাহানা দিয়ে তাকে এড়িয়ে চলা ইত্যাদি চিন্তা চেতনায় অহংকারের মধ্যে পড়ে। আসুন এবার কিছু অহংকার সম্পর্কিত হাদিস শুনি।
ক) রাসুল কারিম দঃ এরশাদ করেন, যার অন্তরে অনু পরিমাণও অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যাক্তি বলল ইয়া রাসুলাল্লাহ দঃ কোন ব্যক্তি যদি পছন্দ করে যে, তার কাপড়টা সুন্দর হোক, জুতাটা সুন্দর হোক। তাহলে এটাও কি অহংকার হবে? নূর নবীজি দঃ উত্তরে বল্লেন মহান আল্লাহ সুন্দর তিনি সুন্দরকে পছন্দ করেন। অহংকার হচ্ছে সত্যকে অস্বিকার করা আর অন্য লোকদের তুচ্ছ মনে করা।
খ) রাসুলুল্লাহ দঃ আরও বলেন- আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে সংবাদ দিব না? এরা হচ্ছে প্রত্যেক অবাধ্য, দুশ্চরিত্র ও অহংকারী লোক।
গ) রাসুল কারীম দঃ ইরশাদ করেন- কিয়ামতের দিন আল্লাহ তায়ালা সে লোকের প্রতি রহমতের দৃষ্টি দিবেন না যে অহংকার বশতঃ তার লুঙ্গি (টাখনুর নীচে) ঝুলিয়ে রেখেছিল।
ঘ) নূর নবীজি দঃ ইরশাদ করেন- কোন এক ব্যক্তি মূল্যবান পোষাক পরিধান করে আত্ম অহমিকার সহিত হেঁটে যাচ্ছিল। এতে সে নিজকে খুবই আনন্দিত ও গর্বিত অনুভব করছিল। সে মাথায় সিঁথি কেটে ও চাল চলনে অহংকারী ভাব প্রকাশ করেই চলছিল। হঠাৎই আল্লাহ তায়ালা তাকে ধসিয়ে দিলেন। আর কিয়ামত পর্যন্ত সে জমিনের নীচে ধসতে থাকবে।
০৭. ইবাদতের অহংকার- এই পর্যন্ত যতগুলো অহংকারের কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বিপদ জনক অহংকার হলো ইবাদতের অহংকার। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারি, একটু দান সদকা যদি করতে পারি, কয়েকটি নফল রোজা যদি প্রতি মাসে রাখতে পারি, হজ্জ যদি করতে পারি, তাসবীহ তাহলীল যদি করতে পারি ইত্যাদি ইত্যাদি। তখন নিজকে মনে করতে শুরু করি ফেরেশতা নয়ত নবীর কাছাকাছি। সবাইকে পাপী মনে করতে শুরু করি। কথায় কথায় এই ইবাদতের দোহাই বা খোটা মানুষকে দিতে শুরু করি। যেটা সম্পূর্ণ হারাম। অথচ এই কথা ভুলে যাই আমার কোন কিছু করার সাধ্য নাই যদি মহান আল্লাহ সাহায্য বা তৌফিক না দেন। তিনটি কথা খেয়াল রাখবেন।
০১. নিজকে এমন বেশি নামাজী মনে করতে নেই যেন সবাইকে বেনামাজী মনে হয়।
০২. নিজকে এত বেশি নেককার মনে করতে নেই যেন সবাইকে পাপী মনে হয়।
০৩. নেককার হওয়ার জন্য চেষ্টা করা ফরজ। কিন্তু নিজকে নেককার মনে করা হারাম।
উপরে তিন পর্বে সংক্ষিপ্তাকারে লেখা অহংকার বিষয়ের ব্যপারে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি অধম ও গুনাহগারকে সব ধরণের অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দিন এবং সারা বিশ্বের মানুষগুলোকেও সেই ভাবে কবুল করুন। আমিন বিহুরমাতি আশরাফিল আম্বিয়ায়ে ওয়াল মুরসালিন। আমিন, আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।
আপততঃ সমাপ্ত
লেখক: প্রধান ইমাম ও খতীব, কান্দিরপাড় কেন্দ্রিয় জামে মসজিদ ও কেন্দ্রিয় ঈদগাহ, কুমিল্লা।


 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অবৈধ দখলদারিত্ব ছাড়তেই হবে
মহাসড়কে যানবাহনের চাপ, বাড়ছে ভোগান্তি
লটারি বাতিল পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তি
জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব নিলেন মোস্তফা মিয়া
দূর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে কুমিল্লা সিটি প্রশাসকের দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা টিপু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২