সোমবার ১৬ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২
সিঙ্গাপুর ম্যাচের ক্যাম্প
হামজা যোগ দেবেন ভিয়েতনামে, সোমবার আসছেন শামিত-ফাহামিদুল
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১৬.০৩.২০২৬ ১:৪২ এএম |

হামজা যোগ দেবেন ভিয়েতনামে, সোমবার আসছেন শামিত-ফাহামিদুল
 

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাই শেষ করবে বাংলাদেশ। আগেই বিদায় নেওয়া হামজা-শামিতদের জন্য সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতা।
তারপরও আন্তর্জাতিক ম্যাচ বলে কথা! ভালো একটা ফল নিয়ে এশিয়ান কাপের বাছাই শেষ করার লক্ষ্যে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে হামজাদের জন্য একটি ফিফা ফ্রেন্ডলি আয়োজন করেছে। সিঙ্গাপুর যাওয়ার পথে ক্যাবরেরার দল সফর করবে ভিয়েতনাম। সেখানে ২৬ মার্চ প্রীতি ম্যাচটি খেলবে স্বাগতিক দলের বিপক্ষে। পরের দিন চলে যাবে সিঙ্গাপুর।
ভিয়েতনাম ও সিঙ্গাপুরের প্রস্তুতি শুরু হবে সোমবার ক্যাম্প শুরুর মাধ্যমে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এই দুই ম্যাচের ঢাকার ক্যাম্পের জন্য ডেকেছেন ২৮ জনকে। মঙ্গলবার থেকে শুরু হবে অনুশীলন। দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী যোগ দেবেন ভিয়েতনামে।
প্রবাসী খেলোয়াড় শামিত সোম, জায়ান আহমেদ এবং ফাহামেদুল ইসলাম ক্যাম্পের প্রথম দিনই যোগ দেবেন। সোমবার শামিত-ফাহামিদুলরা ঢাকায় আসবেন। একই দিন আসবেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীও।
ঢাকায় চারদিন অনুশীলন করে ২০ মার্চ দল ভিয়েতনাম যাবে। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন সিঙ্গাপুরে যাবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলে ১ এপ্রিল দল দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা।
ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, মো. আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান মানিক, ইসা ফয়সাল।
মিডফিল্ডার: শাহ কাজেম কিরমানি, শেখ মোরসেলিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মো. হৃদয়, শামিত সোম।
ফরোয়ার্ড: আরমান ফয়সাল আকাশ, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, সুমন রেজা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাসকে মনে রাখা গুরুত্বপূর্ণ ----মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ উদ্বোধন করলেন সেনা প্রধান
কুমিল্লা ব্যবসায়ী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া
কুমিল্লার দেবিদ্বারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ নিয়ে এলাকায় তোলপাড়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেবিদ্বারে দুই শিশু ধর্ষণের ঘটনায় দুই কিশোর আটক
লাকসামে এতিমদের মাঝে সাড়ে ১৭ লাখ টাকার চেক বিতরণ করলেন এমপি আবুল কালাম
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২