মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের ১৩শ’ পরিবারে ইফতার সামগ্রী প্রদান
প্রদীপ মজুমদার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম |


কুমিল্লার লালমাই উপজেলার ১৩শ অস্বচ্ছল পরিবারে পৌঁছেছে সৌদি আরব প্রবাসী হাজী ফরহাদ হোসেনের প্রতিষ্ঠিত মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের ইফতার সামগ্রী। উপজেলার বাগমারা উত্তর, বাগমারা দক্ষিণ, ভুলইন উত্তর, ভুলইন দক্ষিণ, বেলঘর উত্তর, বেলঘর দক্ষিণ, পেরুল উত্তর ও পেরুল দক্ষিণ ইউনিয়নের এক হাজার পরিবারে গত ১৮ ফেব্রুয়ারি থেকে পর্যায়ক্রমে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সর্বশেষ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজীপুর গ্রামস্থ হাজী ফরহাদের বাড়িতে বাকই উত্তর ইউনিয়নের ৩শ ৫০টি অস্বচ্ছল পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
মাওলানা আবদুল হাকিম এর সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আনোয়ার হোসেন, সহ-সভাপতি অলি উল্যাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের সেক্রেটারী আনোয়ার হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক শেখ নোমান, পেরুল উত্তর ইউনিয়ন যুবদল নেতা ওসমান গনি মুন্না প্রমুখ। 
মাওলানা আবদুল হাকিম ফাউন্ডেশনের মুখপাত্র শেখ নোমান বলেন, করোনা থেকে হাজী ফরহাদ ভাইয়ের মানবিক ও সেবা কার্যক্রম শুরু। করোনাকালে আমরা অক্সিজেন সেবা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও পুরো উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করি। পরবর্তীতে বিভিন্ন জাতীয় দিবস পালন, মরনব্যাধিতে আক্রান্তদের আর্থিক সহায়তা, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদুল ফিতর- ঈদুল আজহাতে ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহার প্রদানসহ সেবা মূলক সকল কাজেই আমরা আছি। প্রবাসী হাজী ফরহাদ তার আয়ের একটি অংশ লালমাই উপজেলার জনগনের কল্যাণে ব্যয় করতে চান। সে কারনে তিনি দলমত নির্বিশেষে সকলের আহবানে সাড়া দেন। আগামীতেও তিনি লালমাই উপজেলাবাসীর পাশে থাকবেন। সংগঠনটি ৬ষ্ঠ বারের মতো রমজানের শুরুতে এলাকার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২