মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১২ ফাল্গুন ১৪৩২
জমা পড়েনি ১০ হাজার ‘বৈধ অস্ত্র’, পর্যালোচনা হবে আ’লীগ আমলের লাইসেন্স-স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫১ এএম |


আওয়ামী লীগ সরকারের সময় যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সরকার সেগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এছাড়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে সদ্যবিদায়ী অন্তর্র্বতী সরকার বৈধ অস্ত্র জমা দেওয়ার যে নির্দেশ দিয়েছিল, তাতে ১০ হাজারের বেশি অস্ত্র জমা পড়েনি বলে তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ আমলে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারী কারা, যথাযথ প্রক্রিয়ায় লাইসেন্স দেওয়া হয়েছে কি না, তারা লাইসেন্স পাওয়ার উপযুক্ত কি না—আইন অনুসারে তা যাচাই-বাছাই করা হবে।  
তিনি বলেন, এগুলো যাচাই-বাছাই করার পর যাদের লাইসেন্স পাওয়ার যোগ্যতা আছে, তাদের লাইসেন্স আমরা বহাল রাখবো। আবার দেখা যাবে যাদের লাইসেন্স দেওয়া ঠিক হয়নি বা যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয়নি বা যারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশে লাইসেন্স পেয়েছে, সেসব ক্ষেত্রে লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে সেসব লাইসেন্সের অধীনে কোনো অস্ত্র থাকলে সেগুলোও বাজেয়াপ্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমানে কতগুলো লাইসেন্স, কতগুলো লাইসেন্সধারী অস্ত্র আছে, তার পরিসংখ্যান তৈরি করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে জমা না দেওয়া ১০ হাজার বৈধ অস্ত্র আইনানুগভাবে ‘অবৈধ’ হয়ে গেছে। সেগুলো উদ্ধারের ব্যবস্থা করতে হবে। সেগুলোর ব্যাপারে মামলাও করা যেতে পারে। অন্তর্র্বতীকালীন সরকারের সময় কতগুলো মামলা হয়েছে তা দেখে আমরা এগুলো রেগুলার করবো।
পুলিশের সব পর্যায়েই যে জনবলের অভাব আছে সে বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, দুই হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে, সেখানে জরুরি ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাসপোর্ট নিয়ে জনগণের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযোগ আসে, সে কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ইদানিং অবশ্য (অভিযোগ) কম। বিশেষত ই-পাসপোর্ট হয়ে যাওয়ার পর। তবে জনগণের অধিকাংশই অনলাইনে আবেদন করতে অভ্যস্ত নয়। সেজন্য কারও কারও সহযোগিতা নিতে হয়। যারা সহায়ক হিসেবে এ কাজগুলো করেন, এখানেও একটা পেশার জায়গা সৃষ্টি হয়েছে।
তবে এসব ক্ষেত্রে পাসপোর্ট অফিসের কিছু লোকজনের যোগসাজশও জনগণের ভোগান্তির সৃষ্টি করে, এমন অভিযোগ পাওয়ার কথাও জানান স্বরাষ্টমন্ত্রী।
সেজন্য বৈধ এজেন্ট নিয়োগের পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, এটা পরীক্ষামূলকভাবে দেখতে পারি। আগে ঢাকা এবং বিভিন্ন বিভাগের পাসপোর্ট অফিসগুলোতে পরীক্ষা করে আমরা যদি সেটা চালু করি, তাহলে ভবিষ্যতে সারাদেশে চালু করতে পারবো।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
মেয়র পদে আলোচনায় চারজন
‘দ্রুতই স্থানীয় সরকার-সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি’
কুবির ১ম মেধা তালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
গোমতী নদীর মাটির সাথে উজার হচ্ছে গাছপালা
বিদেশগামী যাত্রী নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চালকসহ ২ জনের মর্মান্তিক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি বেতন ভাতা না নেওয়ার ঘোষণা
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আইনের বাইরে কেউ স্থাপনা নির্মাণ করতে পারবে না: গৃহায়ন মন্ত্রী
বিশ্বমানের সবজি উৎপাদন করে রপ্তানি করা হবে: কৃষি মন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২