সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২
লাকসামে ড্রামট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৮ এএম |


 লাকসামে ড্রামট্রাক ও অটোরিকশার  মুখোমুখি সংঘর্ষে  নিহত ১সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম।।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ড্রামট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 
নিহত ওই ব্যক্তির নাম মো. মনির হোসেন (২৫)। তিনি ওই ব্যাটারিচালিত অটোরিকশার চালক এবং লাকসাম পৌর শহরের শহিদ উল্ল্যাহ'র ছেলে। তবে তাৎক্ষণিক অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) ইফতারের একটু পূর্ব মূহুর্তে পৌরশহরের দক্ষিণ বাইপাস জোড়পুল এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খিলাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পৌরশহরের দক্ষিণ বাইপাস জোড়পুল এলাকা দিয়ে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং ৩জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করেন।
লাকসাম হাইওয়ে ক্রসিংয়ের অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত গাড়ি দু'টি জব্দ করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
অতনূর বান
অর্থনীতি সচলে বিনিয়োগ বাড়াতে হবে
এখতিয়ারবহির্ভূত সড়ক ইজারা দিয়েছে কুমিল্লা জেলা পরিষদ
ভাষাশহীদদের প্রতি কুমিল্লায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলার শাখার কার্যকরী কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রথম প্রয়োরিটি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন
কুবিতে হলে ডুকে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে মারধর
প্রথম প্রহরে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় মানুষের ঢল
বরুড়ায় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন গণ সংবর্ধনা প্রদান
অমর একুশে আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২