চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী ও ছেলের
হামলায় আয়েশা বেগম নামে এক নারী আহত হয়েছেন। ভুক্তভোগী নারী থানায় স্বামী
গোরফান মিয়া, ছেলে মোঃ হাছান ও পুত্রবধু চরসি আক্তার। উপজেলার গুণবতী
ইউনিয়নের কর্তাম গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩১ বছর
আগে গোরফান মিয়ার সাথে আয়েশা বেগমের বিয়ে হয়। দাম্পত্য জীবনে দুই ছেলে
সন্তান রয়েছে। সন্তানসহ স্বামী ও স্ত্রী দীর্ঘদিন আবুধাবিতে চাকুরি করতো।
প্রবাস থেকে দেশে এসে কর্তামে নতুন বাড়িতে বসবাস করছে। দীর্ঘদিন ধরে ছেলে
মোঃ হাছান মাদক সেবন করে মা আয়েশা বেগমের সাথে খারাপ আচরণ ও মারধর করে।
এনিয়ে নালিশ করলে গোরফান মিয়া ছেলের বিচার না করে উল্টো আয়েশা বেগমকে মারধর
করে। এরই ধারাবাহিকতায় ২০ ফেব্রুয়ারী দুপুরে গোরফান মিয়া ও ছেলে মোঃ হাছান
পারিবারিক কলহের জের ধরিয়া রান্না ঘর ভাংচুর করে। এতে বাধা দিলে তাদের
এলোপাথারী মারধরে আয়েশা বেগমের শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম হয়।
গোরফান মিয়া ও মোঃ হাছানের নেতৃত্বে চরসি আক্তার শ^াশুড়ি আয়েশা বেগমকে
হত্যার উদ্দেশ্যে হাতে পা রশি দিয়ে বেধে প্রাণে মারার ভয়ভীতি দেখিয়ে ঘরে
আটকে রাখে। আয়েশা বেগম কোন রকমে সুকেইস এর উপর হইতে মোবাইল নিয়ে ৯৯৯ নম্বরে
ফোন করলে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পরে আয়েশা
বেগম চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাথমিক চিকিৎসা গ্রহণ
করে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা কনকাপৈত পুলিশ ফাঁড়ির এস আই মো: শাহ আলম বলেন, 'অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।'
