মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ।।
কুমিল্লা-৮
(বরুড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া
তাহের সুমনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরুড়া উপজেলার সকল ইউনিয়নের
চেয়ারম্যানরা। শুক্রবার রাতে মন্ত্রীর বরুড়াস্থ বাসভবনে উপস্থিত হয়ে তারা
এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান বলে জানা যায়।
এ সময় চেয়ারম্যানরা
মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দিত করেন এবং বরুড়া উপজেলার সার্বিক
উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, দীর্ঘদিন পর
বরুড়াবাসী একজন মন্ত্রী পাওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও
প্রত্যাশা সৃষ্টি হয়েছে। উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে
বরুড়াকে এগিয়ে নিতে মন্ত্রীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে
তারা আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী জাকারিয়া তাহের সুমন শুভেচ্ছা জানাতে
আসা চেয়ারম্যানদের ধন্যবাদ জানান এবং বলেন, বরুড়ার উন্নয়নই তাঁর প্রধান
অগ্রাধিকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে
বরুড়ার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা ও সরকারি অবকাঠামোর
উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন
ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
