সোমবার ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২
যথাযোগ্য মর্যাদায় সিসিএন বিশ্ববিদ্যালয়ে একুশ উদযাপন
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ এএম আপডেট: ২৩.০২.২০২৬ ১:৩৭ এএম |



  যথাযোগ্য মর্যাদায় সিসিএন  বিশ্ববিদ্যালয়ে একুশ উদযাপনবিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভাষা শহীদদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।
দিবসের প্রথম প্রহরেই কুমিল্লা নগরীর টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন (অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ। এ সময় ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।
এদিকে সকালে কোটবাড়িস্থ ‘চৌধুরী এস্টেট’ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও সুবিশাল ক্যাম্পাসে শোকাবহ পরিবেশে বের করা হয় প্রভাতফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, "একুশ আমাদের অহংকার। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।" তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
গীবত বা পরনিন্দা
তারেক রহমানের গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে -ড.মোশাররফ
মেঘনায় হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় মন্দিরে ককটেল ছুড়ে পালিয়ে যাবার সময় মসজিদের মুসল্লিদের উপর ককটেল নিক্ষেপ, আহত ৩
কুমিল্লায় মন্দিরে ও মসজিদের সামনে ককটেল হামলার ঘটনায় মামলা
বাংলাদেশে এ মুহূর্তে তেলের কোনো সংকট নেই -মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন
জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার তাগিদ
চান্দলা করিম বক্স হাই স্কুল এন্ড কলেজে সংবাদ সম্মেলন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২