পবিত্র
মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সবজির দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার
মধ্যে রাখতে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ
উপজেলার সুয়াগঞ্জ বাজারে তদারকি অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন।
এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল ৪.০০
ঘটিকার সময় উপজেলার সুয়াগঞ্জ বাজারের বিভিন্ন দোকান ঘুরে নিত্যপণ্যের মূল্য
তালিকা যাচাই এবং বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করা হয়। বাজারে লেবু, শসাসহ
কয়েকটি পণ্য নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ পাওয়ায়
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন
অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়ায়, সে জন্য নিয়মিত বাজার মনিটরিং করা হবে
বলে দৈনিক কুমিল্লার কাগজকে জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। এসময় সাধারণ মানুষের চাহিদা
বৃদ্ধি পায়, তাই দ্রব্যমূল্য যাতে ক্রয়ক্ষমতার মধ্যে থাকে এবং অতিরিক্ত
দামে বিক্রির সুযোগ না পায় ব্যবসায়ীরা সে লক্ষ্যে তদারকি কার্যক্রম অব্যাহত
থাকবে বলে তিনি জানান। তিনি আরও জানান, ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে দায়ীদের
বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
