শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
আফগানিস্তানের বড় জয়
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম |




 আফগানিস্তানের বড় জয়

নিয়মরক্ষার ম্যাচ হলেও কানাডাকে ছাড় দেয়নি আফগানিস্তান। ইব্রাহিম জাদরানের অপরাজিত ৯৫ রানের পর মোহাম্মদ নবির ৪ উইকেটে ৮২ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে আফগানরা। আসরে এটি তাদের দ্বিতীয় জয় আর ৪ ম্যাচেই চারটিতেই হারলো কানাডা।
২০১ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নামা কানাডা শুরু থেকেই চাপে পড়ে প্রতিপক্ষের বোলারদের৷ ২৫ রানে প্রথম উইকেট হারানোর পর ৪৮ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১৮ রানের বেশি করতে পারেনি দিলপ্রিত বাজওয়ারা।
নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড শতক হাঁকানো যুবরাজ সামরা করেন মাত্র ১৭ রান। তার আউটে পতন হয় তৃতীয় উইকেটের। অধিনায়ক দিলপ্রিত বাজওয়া ১৩ রান করে সবার আগে সাজঘরে ফেরেন। রানের খাতা না খুলেই ফেরত যান নভনিত ধালিওয়াল। তিন ব্যাটারের বিদায়ে ৩৩ রানে পতন হয় ৩ উইকেট।
নিকোলাস কির্টন ৩০ ও শ্রেয়াস মভভা ২ রান করে থামলে ৪৮ রানে ৫ উইকেট হারায় কানাডা। এরপর ৫৩ রানের জুটি গড়েন হার্শ ঠাকের ও সাদ বিন জাফর। দুই ওভারে দুজনের বিদায়ে ৭ উইকেটের পতন হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন হার্শ আর দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে সাদের ব্যাটে।ডিলন হেলিইগার ৩ রানে কাটা পড়লে ১০৮ রানে ৮ উইকেট হারায় কানাডা।
অলআউট না হলেও ৮ উইকেটে দলটির সংগ্রহ দাঁড়ায় মাত্র ১১৮ রান। ৮২ রানের বড় ব্যবধানে জয় পায় আফগানিস্তান। চলমান আসরে এটি তাদের দ্বিতীয় জয়।
আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন নবি। দুটি রশিদ খান। একটি করে উইকেট শিকার করেছেন মুজিব ও ওমরজাই ।
এর আগে, নিয়মরক্ষার ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। সম্ভাবনা জাগিয়েছিলেন সেঞ্চুরির। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়নি। তার ৯৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংসে কানাডার বিপক্ষে ২০০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় আফগানরা। চলমান আসরের সপ্তম দুইশ রানের দলীয় সংগ্রহ এটি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের চিপকে টস হেরে ব্যাট করতে নেমে ইব্রাহিমের ৯৫ ছাড়াও ৪৪ রান করেছেন সেদিকুল্লাহ আতাল। আফগানিস্তানের হয়ে।
উদ্বোধনী জুটিতে ইব্রাহিমের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। ২০ বলে ৩০ রান করে গুরবাজ থেমে গেলে ভাঙে জুটি। ৩ বলের ব্যবধানে ১ রান করে গুলবাদিন নাইবও ফিরে গেলে ৪৯ রানে ২ উইকেট হারায় আফগানরা। দুজনকেই আউট করেন জাসকারান সিং।
এরপর সেদিকুল্লাহকে নিয়ে কানাডার বোলারদের ওপর তাণ্ডব চালান ইব্রাহিম। ৯৫ রানের জুটিতে ৪৪ রান আসে আতালের ব্যাটে। এই জুটিতে অর্ধশতক আদায় করেন ইব্রাহিমও। ৩৩ বল খেলেন তিনি পঞ্চাশ করার পথে।
তবে সেদিকুল্লাহ পারেননি অর্ধশতক আদায় করতে। আউট হন জাসকারানের বলেই সমান দুটি করে চার ও ছক্কায় ৪৪ রান করে।
আমিরাতের বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যে দেখানো আজমতউল্লাহ ওমরজাই নেমেই ফিনিশিং ভূমিকায় অবতীর্ণ হতে গিয়ে করেন ৭ বলে ১৩। আউট হন ডিলন হেইলিগারের বলে। ১৭৫ রানে ৪ উইকেট হারায় আফগানিস্তান।
সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও শেষদিকে স্ট্রাইক কম পাওয়ায় ৫৬ বলে ৯৫ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসের শেষ দুই বলে দুটি চার মারেন জাসকারান সিংকে। ৭টি চার ও ৫টি ছক্কা মারেন ইব্রাহিম ১৭০ স্ট্রাইকরেটের ইনিংসটি। দারউইশ রাসুলি অপরাজিত ছিলেন ৪ রানে। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০০ রান করে আফগানিস্তান।
কানাডার হয়ে জাসকারান সিং ৩টি ও ১টি উইকেট পেয়েছেন লন হেইলিগার।
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জাকির হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
তারাবির তিলাওয়াতে তালাক ও ইলার বিধিবিধান
রমজান মাস কেন শ্রেষ্ঠ?
মুরাদনগরে সাজ সাজ রব: দীর্ঘ প্রতীক্ষারপর ‘মন্ত্রী’ রূপে ফিরছেন কায়কোবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
যুবদল নেতা ওমর ফারুককে কুপিয়ে আহত
রোজায় বন্ধ থাকছে স্কুল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২