বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
ফারহানের সেঞ্চুরিতে সুপার এইটে পাকিস্তান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ এএম আপডেট: ১৯.০২.২০২৬ ১২:৫৫ এএম |




 ফারহানের সেঞ্চুরিতে সুপার এইটে পাকিস্তান

সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে বড় সংগ্রহ গড়েছিল পাকিস্তান। ব্যাটারদের পর বোলাররাও দুর্দান্ত পারফর্ম করলেন। তাতে একশর আগেই অল আউট নামিবিয়ে। ১০২ রানের বড় জয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান।
কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে পাকিস্তান। জবাবে ১৭ ওভার ৩ বলে ৯৭ রান করে অলআউট হয় নামিবিয়া।
রান তাড়ায় শুরুটা ভালোই করেছিল নামিবিয়া। উদ্বোধনী জুটিতে ৩২ রান তোলে তারা। ৯ রান করে ফ্রাইলিঙ্ক ফিরলে ভাঙে সেই জুটি। আরেক ওপেনার লরেন স্টিঙ্ক্যাম্প করেছেন ২৩ রান।
এরপর ধস নামে নামিবিয়ার ইনিংসে। মিডল অর্ডারের কেউ দাঁড়াতেই পারেননি। স্টিঙ্ক্যাম্প ছাড়া একমাত্র ব্যাটার হিসেবে আলেক্সন্ডার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ২০ বলে ২০ রান করেছেন তিনি। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় একশ রানও করতে পারল না নামিবিয়া।
এর আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। ১৪ রান করে সায়িম আইয়ুব ফিরলেও আরেক ওপেনার সাহিবজাদা ফারহান সেঞ্চুরি পেয়েছেন। ৩৭ বলে ফিফটি করা এই ওপেনার তিন অঙ্ক ছুঁয়েছেন ৫৭ বলে। 
ফারহান ছাড়াও রান পেয়েছেন সালমান আলি আগা ও শাদাব খান। ২৩ বলে ৩৮ রান এসেছে অধিনায়কের ব্যাট থেকে। আর শাদাব করেছেন ২২ বলে ৩৬ রান।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২