বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৬
৭ ফাল্গুন ১৪৩২
লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন ক্যাবরেরা, ৩১ মার্চের পর ভবিষ্যৎ নির্ধারণ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০১ এএম আপডেট: ১৯.০২.২০২৬ ১২:৫৫ এএম |




 লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরলেন ক্যাবরেরা, ৩১ মার্চের পর ভবিষ্যৎ নির্ধারণ

জাতীয় ফুটবল দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে বরাবরই শিরোনাম হতেন অতিরিক্ত ছুটি কাটানো নিয়ে। জামাল ভূঁইয়াদের বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবেররা দল নির্বাচন ও কৌশল নিয়ে এতটা সমালোচিত যে তার ছুটির বিষয়টি খানিকটা আড়ালে থাকে। প্রায় দুই মাসের লম্বা ছুটি কাটিয়ে গতকাল সকালে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ। 
১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বশেষ ম্যাচ খেলেছে। এর পরপরই তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেন ফিরে যান। ভারত ম্যাচের কিছু দিন আগে তিনি বাবা হয়েছিলেন। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ঐ ম্যাচের আগে অনেক সময় থাকায় পরিবারের সঙ্গে দুই মাসের বেশি সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন। 
৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ভিয়েতনামে একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচ চূড়ান্ত হলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। অথচ জাতীয় দল কমিটির সভার পর ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এমন সিদ্ধান্তের কয়েক দিন পরই জানা যায় ভিয়েতনামে খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে। 
২০২২ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন ক্যাবরেরা। তিন দফায় তার চুক্তির মেয়াদ বেড়েছে। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচই শেষ ম্যাচ চুক্তি অনুযায়ী। হামজা-সামিতের মতো খেলোয়াড় আসার পরও বাংলাদেশ এশিয়া কাপে খেলতে না পারার পেছনে ফুটবলসংশ্লিষ্টরা কোচকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ৩১ মার্চের পর ক্যাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হবে।
ডিসেম্বর মাস ঘরোয়া ফুটবল হয়েছে। ঐ সময় স্পেন থাকায় সেভাবে সশরীরে খেলা দেখতে পারেননি। জানুয়ারি মধ্যবর্তী দলবদলের জন্য খেলা হয়নি। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরুর কথা থাকলেও হয়নি। ফেব্রুয়ারির অর্ধেক মাস পেরিয়ে গেলেও ক্লাবগুলো জানে না কবে থেকে খেলা শুরু। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের ফোনে সাধারণত কমই সাড়া দেন। গত কয়েক দিন লিগ কমিটির সদস্য এবং বাফুফের স্টাফদের ফোন মেসেজও সাড়া দিচ্ছেন না। ক্লাবগুলোর পাশাপাশি লিগ কমিটির সদস্যরাও হতাশ হয়ে পড়ছেন। 














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
পবিত্র রমজান শুরু
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
চৌদ্দগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানে চুরি বেড়েছে, সর্বত্র আতঙ্ক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
কুমিল্লায় দুই শিশুসহ প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা
২০২৬ সেশনের জন্য কুমিল্লা মহানগর শাখারছাত্রশিবিরের কমিটি গঠন
সৌদি আরবে রোজা শুরু বুধবার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২