বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১:০৯ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ১:৩৩ এএম |


 কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরাতানভীর দিপু: বিএনপির মন্ত্রিসভায় তিনজন পূর্ণ মন্ত্রী কুমিল্লা জেলা থেকে মনোনীত হওয়ায় উচ্ছসিত নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর সরব রাজনীতিতে ফিরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ফলাফলের পর মনোনয়ন বঞ্চিত ত্যাগী নেতাদের মূল্যায়ন ও ভৌগলিক রাজনীতিকে প্রাধান্য দিয়ে এই জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ তিনজন মন্ত্রী মনোনীত করায় দলের প্রধানের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নেতাকর্মীরা। জাতীয় সংসদ ভবনের সামনে নতুন মন্ত্রি পরিষদের শপথ গ্রহণের পরপরই কুমিল্লায় আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠে বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা। কুমিল্লা টাউন হল মাঠে সীমিত আকারে আনন্দ মিছিল, আতশবাজি ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে নতুন মন্ত্রীদের স্বাগত জানায় তারা। এছাড়া কুমিল্লার মুরাদনগরেও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মন্ত্রীত্ব পাওয়ায় মিষ্টি বিতরণ করেছেন নেতৃবৃন্দ।
কুমিল্লা থেকে কৃষি, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী হয়েছেন হাজী আমিন উর রশিদ ইয়াছিন, ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এবং গৃহায়ণ গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। 
টাউন হল মাঠে মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা বলেন, হাজী আমিন উর রশিদ ইয়াছিন তিনটি মন্ত্রনালয়ের দায়িত্ব পেয়েছেন এতে কুমিল্লাবাসী খুশি। ইয়াছিন ভাই দলীয় মনোনয়ন বঞ্চিত হলেও চেয়ারম্যান তারেক রহমান তাঁকে মূল্যায়ন করেছেন- এজন্য কুমিল্লাবাসী আনন্দিত।
দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু জানান, কুমিল্লা যে তিনজন মন্ত্রিত্ব পেয়েছেন তা দিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রমান করলেন যে কুমিল্লার বাসী দেশের রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাই। 
কুমিল্লা জেলায় তিনজন মন্ত্রী পাওয়ায় প্রধানমন্ত্রী ও দলের প্রধান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বলেন, আমরা নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সকল মন্ত্রীদের প্রতি শুভেচ্ছা ও অভিবাদন জানাই। দীর্ঘদিন পর বিএনপি থেকে কুমিল্লা ৩ জন মন্ত্রী পেয়েছে - এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন সহ কুমিল্লাবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা তাদের মাধ্যমে বাস্তবায়ন হতে দেখবো। জেলায় তিনজন মন্ত্রিত্ব আমাদের সাংগঠনিক শক্তিকে আরও শক্তিশালী করবে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ১৭ বছর ধরে কুমিল্লায় বিএনপির নেতা-কর্মীরা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদী সরকারের পতনে কুমিল্লার নেতৃবৃন্দ ব্যাপক ভূমিকা রেখেছেন। সর্বোপরি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনের মধ্যে অধিকাংশই আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিতে পেরেছি। এর ফলস্বরুপ আমরা কুমিল্লা থেকে তিনজন পূর্ণমন্ত্রী পেয়েছি। এজন্য বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে রোজা শুরু বুধবার
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
এমপি-মন্ত্রিদের শপথ আজ
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২