বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২
নামিবিয়াকে বিদায় করে টিকে রইলো যুক্তরাষ্ট্র
প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৩৮ এএম আপডেট: ১৬.০২.২০২৬ ১:২০ এএম |

 নামিবিয়াকে বিদায় করে টিকে রইলো যুক্তরাষ্ট্র
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে যায় যুক্তরাষ্ট্র। তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে আসে প্রথম জয়। আর আজ রবিবার নামিবিয়ার বিপক্ষে ৩১ রানের জয় পেল মার্কিনীরা। তাতেই বিশ্বকাপে কোনোমতে টিকে রইলো যুক্তরাষ্ট্র। অন্যদিকে টানা তিন ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নামিবিয়া।
এই জয়ের পর ৪ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে যুক্তরাষ্ট্র। আপাতদৃষ্টিতে বিশ্বকাপে টিকে থাকলেও শেষ আটে জায়গা পাওয়া প্রায় অনিশ্চিত। কেননা সুপার এইটে উঠতে হলে ভারত কিংবা পাকিস্তানের মধ্যে যেকোনো একদল তাদের বাকি দুই ম্যাচই হারতে হবে। সেই সঙ্গে চোখ রাখতে হবে নেট রানরেটের ওপরও।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাবে নামিবিয়া তুলেছে ১৬৮ রান।
চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। দলীয় অধিনায়ক ও ওপেনারের দ্রুত ফিফটিতেই বড় সংগ্রহের ভিত পায় দল। এরপর সঞ্জয় কৃষ্ণমূর্তির ঝোড়ো ব্যাটিং এবং মিলিন্দ কুমারের ক্যামিওতে বড় পেয়ে যায় যুক্তরাষ্ট্র।
দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন সঞ্জয়। মাত্র ৩০ বলে ৫২ রান করেন দলনেতা ও ওপেনার মোনাক প্যাটেল। এছাড়া মিলিন্দ কুমার ২৮, শায়ান জাহাঙ্গীর ২২ ও সাইতেজা মুখামাল্লা ১৭ রান করেন। আর ২ বলে ৫ রান করে অপরাজিত থাকেন শুভম রাঞ্জানে।
২০০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো সূচনা পায় নামিবিয়াও। ওপেনিং জুটিতে আসে ৫৪ রান। আর দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৪৫ রান। তখন পর্যন্ত ইতিবাচক ব্যাটই করছিলো নামিবিয়া। কিন্তু প্রথম তিন উইকেট হারানোর পর দলের হাল আর ধরতে পারেননি কেউ। শেষ পর্যন্ত হার মেনে মাঠ ছাড়ে নামিবিয়া।
দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার লরেন স্টেনক্যাম্প। এছাড়া জেজে স্মিট ৩১, জান নিকোল ২৮ রান করেন। বাকি ব্যাটাররা বিশের ঘর পার করতে পারেননি।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে রোজা শুরু বুধবার
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
এমপি-মন্ত্রিদের শপথ আজ
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২