বুধবার ১৮ ফেব্রুয়ারি ২০২৬
৬ ফাল্গুন ১৪৩২
বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে
প্রকাশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১২ এএম আপডেট: ১৮.০২.২০২৬ ১২:১৯ এএম |

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়েজিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার পর সেই সমীকরণ আরো কঠিন হয়ে যায়। আজ জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় গ্রুপ পর্বেই থামতে হলো অজিদের। অন্যদিকে এই ম্যাচ থেকে এক পয়েন্ট পাওয়ায় সুপার এইটের টিকিট পেয়েছে রোডেশিয়ানরা।
পাল্লেকেল্লেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল জিম্বাবুয়ের। তবে ম্যাচের আগে থেকেই বৃষ্টি শুরু হয়। বেশ কয়েকবার বৃষ্টি থামলেও মাঠ সংস্কার করার আগেই আবার হানা দিয়েছে বৃষ্টি। শেষ পর্যন্ত টসও হতে পারেনি।
প্রায় তিন ঘণ্টার অপেক্ষা শেষে ম্যচাটি পরিত্যাক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালস। ফলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে। মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে জিম্বাবুয়ে। যদিও তাদের একটি ম্যাচ এখনো হাতে আছে।
বি গ্রুপ থেকে জিম্বাবুয়ের পাশাপাশি সুপার এইটে গেছে শ্রীলঙ্কা। ৩ ম্যাচ খেলে সবকটি জিতেছে তারা। ফলে এক ম্যাচ হাতে থাকলেও ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত তাদের। 
চার ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের তিনে আছে আয়ারল্যান্ড। গ্রুপে একমাত্র দল হিসেবে তারা সব ম্যাচ খেলে ফেলেছে। ৩ ম্যাচে এক জয়ের বিপরীতে ২ হার অস্ট্রেলিয়ার। ২ পয়েন্ট নিয়ে চারে আছে তারা। ৩ ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি ওমান।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে রোজা শুরু বুধবার
মন্ত্রিসভায় কুমিল্লার তিনজন
ছিলেন বঞ্চিত, পেলেন মন্ত্রীত্ব
কুমিল্লায় উচ্ছসিত নেতাকর্মীরা
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪৯ সদস্যের মন্ত্রী পরিষদ গঠন করল বিএনপি
রোজায় স্কুল বন্ধ রাখতে হাই কোর্টের আদেশ স্থগিত
এমপি-মন্ত্রিদের শপথ আজ
কুমিল্লায় সূর্যমুখী চাষে সফল কৃষক সামসুল হক মজুমদার
কুসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২