রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
ছাত্রসমাজ আর কোন ফ্যাসিবাদকে মেনে নিবে না -জাহিদুল ইসলাম
প্রকাশ: রোববার, ২৫ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম আপডেট: ২৫.০১.২০২৬ ২:৩৯ এএম |




 ছাত্রসমাজ আর  কোন ফ্যাসিবাদকে  মেনে নিবে না -জাহিদুল ইসলামচৌদ্দগ্রাম প্রতিনিধি: ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই এবং আগস্টে আমাদের অনেক ভাইকে জীবন দিতে হয়েছে, অনেক ভাইকে গুম করা হয়েছে। আয়নাঘরগুলোতে আমাদের ভাইদেরকে বন্দি করে রাখা হতো। কি অপরাধ ছিল? আমাদের অপরাধ একটাই এ সমাজের ছাত্রদেরকে আল্লাহর দ্বীনের পথে আহবান করি। আমরা এ সমাজের ছাত্রদেরকে নৈতিকভাবে গড়ে তুলতে চাই। তাদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই না। বরং যারা ছাত্রদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের কাছ থেকে ছাত্রদেরকে ছিনিয়ে নিয়ে এসে আল্লাহর গোলামীর উপযোগী এবং এ সমাজের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য এটা আমাদের অপরাধ। 
তিনি আরও বলেন, আল্লাহর রাসুল(সাঃ) এর যুগে ফেরাউনের পর নমরুদের আগমন ঘটেছিল। এরপর হামান এবং কারউন এসেছিল। তাদের কাজ কিন্তু একই ছিল। সাম্প্রতিকালে আমাদের দেশেও একজন ফ্যাসিষ্ট হাসিনা বিদায়ের পর আরেকজন ফ্যাসিবাদী আচরণ করছে। দেশের সচেতন ছাত্রসমাজ বাংলার মাটিতে আর কোন ফ্যাসিবাদকে মেনে নিবে না।
জাহিদুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে শুক্রবার রাতে কাশিনগর ডিগ্রী কলেজ মিলনায়তনে নির্বাচনী ছাত্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 
উপজেলা উত্তর ছাত্রশিবির সভাপতি নাসিম মিয়াজীর সভাপতিত্বে ও সেক্রেটারী আবুল বাশারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলা উদ্দিন আবির, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় সভাপতি আরিফুর রহমান সৈকত, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমীর শাহ মোঃ মিজানুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহিউদ্দিন রনি, বর্তমান সেক্রেটারী নুর ইসলাম মোল্লা, কাশিনগর ইউনিয়ন জামায়াতের আমীর মহসিন কবির, চৌদ্দগ্রাম সদর শিবির সভাপতি মোজাম্মেল হক, পৌরসভা সভাপতি হোসাইন আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের শিবির সভাপতি এবং সেক্রেটারীসহ বিপুল সংখ্যক সাধারণ ছাত্র। পরে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও গণভোটে হ্যাঁ এর পক্ষে কাশিনগর বাজারে মিছিল করে নেতাকর্মীরা। 















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২