
কুমিল্লার বুড়িচং উপজেলার ৯নং ওয়ার্ড, ষোলনল ইউনিয়নবাসীর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণসভা, দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব স্থানীয় চেয়ারম্যানের বাড়ির উঠানে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিম। মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর আপোসহীন নেতৃত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। হাজী জসিম উদ্দিন জসিম বলেন, এদেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে স্মৃতি পাঠাগারের উদ্ধোধন করেন মো: করিম উল্লাহ (রুছু হুজুর)।

প্রধান অতিথিকে পাঠাগারের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা জানান বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু এবং পাঠাগারের পরিচালক মো: আশিকুর রহমান (মিজান) পাঠাগারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। কুমিল্লা জেলা কারাতে টিচার্স ফাউন্ডেশনের সভাপতি, স্বর্ণপদক বিজয়ী আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়ন, বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের কারাতে প্রশিক্ষক ও বিচারক।

সিহান মোখলেছুর রহমান আবু (ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠড্যান) প্রধান প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা স্টেডিয়াম জিমনেশিয়ামে পাঠাগারের পক্ষে লালগোলাপের মাধ্রমে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান সিহান (উস্তাদের ) ছাত্র কারাতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সিহান (উস্তাদের ) ছাত্র কারাতে ব্ল্যাক বেল্ট প্রাপ্ত সাইনিং সিতোরিউ কারাতে ক্লাবের বাবুর বাজার শাখার পরিচালক মো: আশিকুর রহমান (মিজান)। পাঠাগারে আধুনিক কম্পিউটার প্রশিক্ষণ, স্পোকেন ইংলিশ শিক্ষা এবং সহি ও শুদ্ধভাবে কোরআনে মাজিদ ও হাদিস শরিফ শিক্ষাদানের ব্যবস্থা রাখা হয়েছে । পাশাপাশি মাছলা মাসায়েল শিক্ষাদানের ব্যবস্থা আছে। পাঠাগারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সিহান মোখলেছুর রহমান (আবু)। অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। গোমতী এগ্রোর প্রোপ্রাইটর ও যুবদল নেতা মো: আশিকুর রহমান মিজানের আয়োজনে উক্ত অনুষ্ঠানে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়নে সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। জসিম ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন।