বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২
আরচ্যারিতে স্বর্ণ জিতলে অর্ধলক্ষ টাকা
প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ১:০৯ এএম |



  আরচ্যারিতে স্বর্ণ জিতলে অর্ধলক্ষ টাকা


আগামী পরশু থেকে শুরু হচ্ছে ১৬ তম জাতীয় আরচ্যারি প্রতিযোগিতা। এই আসরে আরচ্যারি ফেডারেশন নতুনত্ব এনেছে। কম্পাউন্ড, রিকার্ভ নারী-পুরুষ দুই বিভাগেই পদকজয়ীদের আর্থিক পুরস্কার থাকছে।
আজ বিকেলে অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন, ‘আমরা এবার ব্যক্তিগত ইভেন্ট দিয়ে শুরু করলাম। ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণজয়ী ৫০ হাজার, রৌপ্য ২৫ ও ব্রোঞ্জ ১০ হাজার টাকা করে পাবেন। আগামীতে অন্য ইভেন্টেও প্রদানের চেষ্টা করব।’
জাতীয় চ্যাম্পিয়নশিপ দেশের মধ্যে একটি খেলার সর্বোচ্চ প্রতিযোগিতা। অ্যাথলেটিক্স, সাতার, দাবা সহ আরো অনেক ডিসিপ্লিনে তেমন আর্থিক পুরস্কার পান না জাতীয় চ্যাম্পিয়নরা। আরচ্যারি ফেডারেশন খানিকটা ব্যতিক্রম উদ্যোগই গ্রহণ করেছে।  
ফুটবল, ক্রিকেটের বাইরে অন্য খেলার খেলোয়াড়রা আর্থিকভাবে তেমন সুযোগ-সুবিধা পান না। বিভিন্ন সংস্থার হয়ে চুক্তি/মাসিক ভিত্তিক চাকরি করেন। সেই দলের হয়ে খেলেন। আর ফেডারেশনেও জাতীয় চ্যাম্পিয়নদের কিংবা জাতীয় খেলোয়াড়দের তেমন আর্থিক সুবিধা প্রদান করতে পারে না। টানা দুই বার অলিম্পিক খেলা আরচ্যারদের মাসিক বেতন কাঠামোই দুর্বল।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ৭১ দল অংশগ্রহণ করছে। যা বিগত সময়ের চেয়ে বেশি। জাতীয় চ্যাম্পিয়নশিপে ক্লাব বা জেলার অংশগ্রহণের মাধ্যমে ফেডারেশনের ভোটাধিকার পাওয়ার অধিকার জন্মে। সামনে ফেডারেশনের নির্বাচনের জন্যই কি এবার দল বৃদ্ধি? এমন প্রশ্নের উত্তরে সাধারণ সম্পাদক বলেন, ‘ফেডারেশনে কাউন্সিলর হতে হলে চার বছরের মধ্যে দুই বার জাতীয় চ্যাম্পিয়নশিপ খেলতে হয়। একবার খেললে তো আর কেউ ভোটাধিকার পাবে না।'
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে আরেকটি বিশেষত্ব ফেডারেশনের নিজস্ব দল। শরণার্থীরা অলিম্পিক গেমসে আইওসি’র হয়ে অংশগ্রহণ করেন। তেমনি কোনো সংস্থা বা প্রতিষ্ঠান অংশগ্রহণ না করলে ঐ সংস্থার আরচ্যার বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের হয়ে খেলতে পারবেন। জাতীয় আরচ্যার রাকিব মিয়া আরচ্যারি ফেডারেশনের হয়ে খেলবেন। আরচ্যারি ফেডারেশনের স্থায়ী পৃষ্ঠপোষক তীর জাতীয় চ্যাম্পিয়নশিপের স্পন্সর। আরচ্যারির নিজস্ব ভেন্যু টঙ্গী স্টেডিয়ামে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
জনগণ ইনসাফ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রায় দেবে -দ্বীন মোহাম্মদ
একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় শৃঙ্খলা বাহিনীর ২৬ হাজার সদস্য
বিএনপি থেকে বহিষ্কার মুন্সী
কুমিল্লায় পুকুর সেঁচে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করলো র‌্যাব
আওয়ামী লীগের নিরপরাধ নেতা কর্মীদের প্রতি উদার হতে হবে
ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২