বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
১৫ আশ্বিন ১৪৩৩
এই নির্বাচনে বিএনপি একা পড়েছে: ডা. তাহের
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ৩০.১২.২০২৫ ১:০৬ এএম |




 এই নির্বাচনে  বিএনপি একা পড়েছে:  ডা. তাহের কুমিল্লা প্রতিনিধি।। 
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েব আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বরে এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। দুই এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিন যারা রাইটিস্ট এবং ২৪ শে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে। 
ডা. সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের আজ সোমবার দুপুরে কুমিল্লা- ১১ চৌদ্দগ্রাম আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। 
ড. তাহের আরো বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃংখলভাবে তাদের কাঙ্খিত ভোট দিতে পারবে।



 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২