রোববার ১৫ মার্চ ২০২৬
১ চৈত্র ১৪৩২
কুমিল্লায় দুর্ঘটনার পর বাসে আগুন দিলো স্থানীয়রা
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ এএম আপডেট: ২৬.১২.২০২৫ ১:৩৮ এএম |




 কুমিল্লায় দুর্ঘটনার পর বাসে  আগুন দিলো স্থানীয়রারণবীর ঘোষ কিংকর।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় নিয়ন্ত্রণহীন বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে পথচারীর মৃত্যু ঘটে। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে যাত্রীবাহী বাসে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ জনতা। 
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় বাস চাপায় পথচারী নিহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা বাসটিকে ধাওয়া করে কোরপাই এলাকায় আটক করে বাসে অগ্নিসংযোগ করে। এসময় মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। 
নিহত ওই পথচারী কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের মহিচাইল গ্রামের মো. সিরাজুল হক (৭৮)। 
স্থানীয় সূত্রে জানা যায়- পথচারী সিরাজুল হক চান্দিনা থেকে কাবিলা যান। সেখানে মহাসড়ক পারাপারের সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা গৌরীপুরগামী নিউ একতা পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। স্থানীয় উত্তেজিত জনতা মাইক্রোবাস ও মোটরসাইকেল যোগে বাসটির পিছু নিয়ে কোরপাই এলাকায় আটক করে। বাসের যাত্রী নামিয়ে বাসটিতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টিম ও ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক হয়। 
ময়নামতি হাইওয়ে থানার অফিসার ইন-চার্জ (ওসি) আবদুল মুমিন জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
অহংকার
প্রতিদিন মিলবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে এমপি জসিম উদ্দিনের পরিচ্ছন্নতার অভিযান
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চুলা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
কুমিল্লা সিটির প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
মানবিকতা ও দেশপ্রেমে অনুপ্রেরণা ইউসুফ মোল্লা টিপু : মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
ব্রাহ্মণপাড়া এক পশলা বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ৫ সিটির প্রশাসকদের
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২