শনিবার ২৪ জানুয়ারি ২০২৬
১১ মাঘ ১৪৩২
মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু
প্রকাশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৯:১৪ পিএম |

মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করলে সাধারণ মানুষই উপযুক্ত জবাব দেবে : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমাদেরকে বেশি উস্কাবেন না, যারা যুদ্ধ করেছে তাদেরকেও উস্কাবেন না। মুক্তিযোদ্ধারা বুড়ো হয়ে যেতে পারে, কিন্তু তাদের সন্তানেরা বেঁচে আছে। দরকার হলে তারাও যুদ্ধ করবে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালির আগে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আওয়ামী লীগ হঠাৎ করে ক্ষমতা থেকে সরে গেছে বলে মুক্তিযুদ্ধকে খাটো করার কোনো সুযোগ নেই। মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের একার সম্পত্তি ছিল না। মুক্তিযুদ্ধ ছিল জনগণের, এটি ছিল একটি জনযুদ্ধ। এই যুদ্ধে কৃষক, জেলে, কামার-কুমারসহ সব পেশার মানুষ অংশ নিয়েছিল। যারা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে, তাদের উপযুক্ত জবাব সাধারণ মানুষই দেবে।
তিনি আরও বলেন, শহীদের রক্ত ও মায়ের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সঙ্গে কোনো ধরনের খুচরা রাজনীতি করতে দেওয়া হবে না।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‍্যালিটি ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, যুবদলের সভাপতি আলামিন খান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ছুটির দিনে জমজমাট প্রচারণা
ফ্যামিলি কার্ড ভুয়া-বেআইনি
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
সমাবর্তন পেয়ে পাহাড়কাপানো উল্লাসে মেতে উঠলো সিসিএন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
প্রচারণার প্রথম দিনেই সংঘর্ষ
কুমিল্লায় উৎসবমুখর নির্বাচনি প্রচারণায় প্রার্থীরা
প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন মঞ্জুরুল আহসান মুন্সী
অস্ত্র-গুলি উদ্ধার অভিযানে আইনজীবীসহ গ্রেপ্তার ২
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে কুমিল্লা এরিয়া পরিদর্শনে সেনাপ্রধান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২